শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

র‌্যাব-১ এর অভিযানে নারায়ণগঞ্জ‘র রূপগঞ্জ থেকে ইয়াবাসহ ৬ জন গ্রেফতার

ঢাকা অফিস
  • আপডেট টাইম : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৫০৯ বার
র‌্যাব-১ গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ চক্র মাদকদ্রব্য ইয়াবার বড় একটি চালান কক্সবাজার হতে বিশেষ কৌশলে (পাকস্থলির ভিতর) বহন করে প্রাইভেটকারযোগে রাজধানীর দিকে নিয়ে আসছে। চক্রটিকে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে এবং তাদের গতিবিধি অনুসরণ করতে থাকে।
এতে ৩ আগস্ট রাত সাড়ে ১১ টার দিকে নারায়নগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন কাঞ্চন পৌরসভাস্থ কাঞ্চন ব্রীজ সংলগ্ন এলাকায় চেকপোষ্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালীন একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-৩৩-৮৯১৫) দ্রুতগতিতে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে তাদের আটক করা হয় এতে চালকসহ আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় ০৬ জন সদস্য ১) মোঃ ইমন হোসেন (২০), জেলা-গোপালগঞ্জ, ২) মোঃ আজিজুল ইসলাম (২২), জেলা-লালমনিরহাট, ৩) মোঃ শাহিন মন্ডল (৩০), জেলা-শেরপুর, ৪) মোঃ মামুনুর রশিদ (২৫), জেলা-শেরপুর, ৫) মোঃ হাসিবুর রহমান ইয়াছিন (১৮), জেলা-জামালপুর এবং ৬) মোঃ ইমরান (৩১), জেলা- চট্টগ্রাম’দেরকে গ্রেফতার করে।
এ সময় আসামীদের নিকট হতে ১৬,০৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ০৯ টি মোবাইল ফোন, নগদ ১,৯০০/- টাকা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
 ধৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে র‌্যাবের সংবাদ সম্মেলনে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com