বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

লকডাউন চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত; ১১ আগস্ট থেকে দোকানপাট, গণপরিবহন এবং অফিস চলবে

ঢাকা অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৪৪৬ বার
লকডাউন

চলমান বিধি-নিষেধ আগামী ১০ আগস্ট চলবে বলে জানিয়েছে সরকার। ১১ আগস্ট থেকে দোকানপাট, গণপরিবহন এবং অফিস চলবে।

মঙ্গলবার (০৩ আগস্ট) সচিবালয়ে সরকারের শীর্ষ পর্যায়ের বৈঠক শেষে ব্রিফিংয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এ তথ্য জানান।

 

ব্রিফিয়ের সময় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম উপস্থিত ছিলেন।

 

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ইতোমধ্যে রপ্তানিমুখী শিল্প-কারখানাগুলো খুলে দেওয়া হয়েছে। অন্যান্য শিল্প-কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ১১ আগস্ট থেকে পর্যায়ক্রমে সীমিত সংখ্যক যানবাহন ও রেল চলবে। ১১ তারিখ থেকে যথারীতি অফিস চলবে। তবে, পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।

 

 

‘তবে সব একত্রে না। আমরা লোকাল এডমিনিস্ট্রেটরকে জেলা প্রশাসকের মাধ্যমে অনুরোধ করবো, বাই রোটেশনে যাতে চলে। ’

 

উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, মনে করেন, গাজীপুর থেকে ১শ গাড়ি আসে প্রতিদিন ঢাকায়। ১শ না এসে ৩০টি আসুক বা ৫০টি আসুক। আজকে এগুলো যাবে কালকে অন্যগুলো যাবে। এভাবে তারা নির্ধারণ করে দেবে। শ্রমিক, পরিবহন নেতা এবং যারা পরিবহনের মালিক, তাদের সঙ্গে সঙ্গে বসে ঠিক করবে।

 

 

‘লঞ্চ, স্টিমার আছে, রেল আছে, সেগুলোও চলবে। সব যে পরিমাণে অতীতে চলেছিল, সে পরিমাণ না চলে সীমিত আকারে কর্তৃপক্ষ সেগুলো নির্ধারণ করে জনগণকে অবহিত করবে। যেমন রেল হয়তো ১০টা চলতো, এখন ৫টা চলবে। কোনো কোনো সময়ে কোনোটা ছাড়বে এবং কীভাবে যাবে, এগুলো স্ব-স্ব মন্ত্রণালয় ও ডিপার্টমেন্ট জনগণকে অবহিত করবে, যাতে করে কোনো গ্যাপ না থাকে।

 

 

গত ১ জুলাই থেকে কঠোর বিধি-নিষেধ শুরু হলেও ঈদের সময় আটদিন বিরতি দিয়ে ২৩ জুলাই সকাল ৬টা থেকে তা আরোপ করে সরকার। কঠোর বিধি-নিষেধ শেষ হবে ৫ আগস্ট মধ্যরাতে।

 

এরই মধ্যে গত ১ আগস্ট থেকে রপ্তানিমুখী শিল্প-কলকারখানা খুলে দেওয়া হয়। কিন্তু করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ফের কঠোর বিধি-নিষেধ বাড়ানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com