বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

দেশে ১৬ মাসে ২১ হাজার ১৬২ জনের প্রাণ কেড়ে নিল করোনায়

ঢাকা অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৪১০ বার
ফাইল ফটো

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশে ৫৩ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ১৫ হাজার ৯৮৯ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে।

 

দেশে কোভিডে মৃত্যুর মোট সংখ্যা ছাড়িয়ে গেল ২১ হাজার।

 

এই সময়ে মৃত্যু হয়েছে আরও ২৪৬ জনের।নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১২ লাখ ৮০ হাজার ৩১৭ জন। তাদের মধ্যে ২১ হাজার ১৬২ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস। ঈদের ছুটির পর কঠোর লকডাউনের মধ্যেই গত ২৮ জুলাই দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ২০ হাজারের দুঃখজনক মাইলফলক পেরিয়ে গিয়েছিল। তা ২১ হাজারে পৌঁছাল মাত্র পাঁচ দিনে।

 

আগের দিন সারা দেশে ১৪ হাজার ৮৪৪ জন নতুন রোগী শনাক্ত এবং ২৩১ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেই হিসাবে এক দিনে শনাক্ত ও মৃত্যু দুটোই বেড়েছে বেশ খানিকটা। গত এক দিনে যে ২৪৬ জন মারা গেছেন, তাদের ৭৬ জনই ছিলেন ঢাকা বিভাগের। চট্টগ্রাম বিভাগে ৬৪ জন এবং খুলনা বিভাগে ৩০ জনের মৃত্যু হয়েছে।আর এই সময়ে শুধু ঢাকা বিভাগেই ৭ হাজার ৬৬০ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছে যা দিনের মোট আক্রান্তের প্রায় অর্ধেক।

 

সরকারি হিসেবে এক দিনে সেরে উঠেছেন ১৫ হাজার ৪৮২ জন। তাদের নিয়ে এই পর্যন্ত সুস্থ হলেন ১১ লাখ ৮ হাজার ৭৪৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে এই মুহূর্তে সক্রিয় করোনাভাইরাসের রোগীর সংখ্যা ১ লাখ ৫০ হাজার ৪০৭ জন। বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ; তা ১২ লাখ পেরিয়ে যায় এ বছর ২৮ জুলাই। সেদিনই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

 

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার তা ২১ হাজার ছাড়াল। এর আগে ২৭ জুলাই দেশে রেকর্ড ২৫৮ জনের মৃত্যুর খবর জানায় স্বাস্থ্য অধিদপ্তর। বিশ্বে শনাক্ত রোগী ইতোমধ্যে ১৯ কোটি ৮৪ লাখ ছাড়িয়ে গেছে, করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ৪২ লাখ ২৭ হাজারের বেশি মানুষের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com