মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট রোজী করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৫০৭ বার

সুপ্রিম কোর্টের আইনজীবী ও সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মঞ্জু নাজনীন রোজী (৫৮) করোনা আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

আজ রোববার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার ঢাকায় বাদ আসর জানাজার নামাজ শেষে তাকে গ্রামের বাড়ি বরিশাল নিয়ে যাওয়া হবে। সোমবার সেখানে জানাজা শেষে সুপ্রিম কোর্টের এ আইনজীবীকে দাফন করা হবে।

 

অ্যাডভোকেট মঞ্জু নাজনীন রোজী ঢাকা আইনজীবী সমিতির সাংস্কৃতিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং জাতীয় মহিলা সংস্থার পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

 

তিনি ১৯৯১ সালের ৭ জুলাই ঢাকা আইনজীবী সমিতির সদস্য ভুক্ত হন। পরে ১৯৯৬ সালের ২৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে আইন পেশা পরিচালনার অনুমতি প্রাপ্ত হন এবং ১৯৯৭ সালের ৩০ জুলাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com