বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

কীর্তনখোলায় নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৩৬ বার

বরিশাল কীর্তখোলা নদীতে বেলতলা ফেরিঘাটের পল্টুন থেকে পড়ে নিখোঁজ হওয়া চা বিক্রেতা শাহিন খলিফা (৩৫) এর মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে।

 

আজ শনিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে বরিশাল নগরের মুক্তিযোদ্ধা পার্ক সংলগ্ন নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এসময় সেখানে কোষ্টগার্ড ও সদর নৌ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

বিষয়টি নিশ্চিত করে বরিশাল সদর নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা মরদেহ শনাক্ত করেছে, এখন পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

উল্লেখ্য শাহিন খলিফা (৩৫) বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের বিশ্বাসের হাট এলাকার হাসমত আলী খলিফার ছেলে। তার বিশ্বাসের হাট এলাকাতে একটি চায়ের দোকান রয়েছে।

 

তিনি দোকানের মালামাল কেনার জন্য শুক্রবার (৩০ জুলাই) বরিশাল নগরে গিয়েছিলেন। ফিরে আসার সময় কীর্তনখোলা নদীর বেলতলা ফেরিঘাটের পল্টুনের ওপর ট্রলারের অপেক্ষায় বসে ছিলেন। হঠাৎ করেই তিনি সেখান থেকে নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন। খবর পেয়ে কোস্টগার্ড, ফায়ার সার্ভিস ও বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা শুরু করেন।

 

অবশেষে আজ সকালে তার মৃতদেহটি নদী থেকে উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com