বুধবার, ১৭ জুন ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

হেলেনা জাহাঙ্গীর কে আটক করেছে র‌্যাব

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ জুলাই, ২০২১
  • ৫৪০ বার

আলোচিত হেলেনা জাহাঙ্গীরকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) । রাজধনীর গুলশানের বাসা থেকে ৪ ঘন্টা অভিযান শেষে তাকে আটক করা হয়। তাকে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটির সদস্য পদ থেকে সম্প্রতি অব্যাহতি দেয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (২৯ জুলাই) রাত সোয়া ১২ টার দিকে রাজধানীর গুলশান-২ নম্বর এলাকার নিজ বাসা থেকে হেলেনা জাহাঙ্গিরকে আটক করে নিয়ে যান র‌্যাব সদস্যরা।

এসময় বিদেশি মদ, বিভিন্ন দেশের ডলার, ক্যাসিনো খেলার সরঞ্জাম, হরিনের চামড়া, দেশি-বিদেশি চাকুসহ নানান জিনিসপত্র জব্দ করেছে র‌্যাব।

 

গুলশান-২ এলাকার ৩৬ নম্বর রোডের ৫ নম্বরের বাসায় হেলেনা জাহাঙ্গীরের বিভিন্ন ভাবে তল্লাশি শেষে তাকে আটক করা হয়।

 

এ সময় র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, হেলেনা জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করতে র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে হেলেনা জাহাঙ্গীরকে জিজ্ঞাসাবাদ করতে রাত নয়টার দিকে র‌্যাব সদস্যরা তার বাসায় যান।

 

জয়যাত্রা টেলিভিশনের প্রতিষ্ঠাতা ও সিইও হেলেনা গত ১৭ জানুয়ারি আওয়ামী লীগের উপকমিটির সদস্য হয়েছিলেন। গত বছরের ডিসেম্বরে কুমিল্লা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হন তিনি।

 

সম্প্রতি ফেসবুকে বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তার সাম্প্রতিক কর্মকাণ্ড সংগঠনের নীতিবহির্ভূত হওয়ায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক উপ-কমিটির সদস্যপদ থেকে তাকে অব্যাহতি প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com