বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

প্রতিপক্ষের হামলায় নিহত মুক্তিযোদ্ধা, আহত ৩ ছেলেসহ ৪ জন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ জুলাই, ২০২১
  • ৪৭১ বার

বরিশালের উজিরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জ্বের ধরে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার (৭৫) নিহত হয়েছেন। মুমুর্ষ অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে বৃহষ্পতিবার (২৯ জুলাই) বেলা ১২ টার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

 

পাশাপাশি এ ঘটনায় নিহত মুক্তিযোদ্ধার তিন ছেলে বিপ্লব, সোহাগ ও জুয়েল এবং বিপ্লবের স্ত্রী রোজিনাও হামলার শিকার হয়েছে। তাদেরকেও মুমুর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

সকালে উজিরপুরের আটিপাড়া এলাকায় হামলার ওই ঘটনা ঘটে।নিহত মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার ওই এলাকার মৃত হাশেম তালুকদারের ছেলে। নিহত ও আহতদের স্বজনরা জানান,পার্শবর্তী সেপাই বংশের লোকদের সাথে জমিজমা নিয়ে বিরোধ ছিলো নিহত মুক্তিযোদ্ধার পরিবারের সাথে। জমিতে ধানর লাগানো নিয়ে দন্দের জ্বের ধরে আজ সকালে প্রতিপক্ষের লোকজন মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার ও তার পরিবারের লোকদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

 

 

এতে মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার তার তিন ছেলে বিপ্লব, সোহাগ ও জুয়েল এবং বিপ্লবের স্ত্রী রোজিনাকে কুপিয়ে ও টেডা নিক্ষেপ করে গুরুত্বর আহত করা হয়। যাদের মধ্যে বিপ্লব ও তার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। নিহতের মামাতো ভাই শফিকুল ইসলাম জানান, আজগর ও জলিল সেপাইসহ তাদের সহযোগীরা মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদার ও তার পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়।

 

 

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আর্শাদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া হামলাকারীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com