মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী

করোনার কাছে হেরে গেলেন ঝালকাঠির বিচারক সানিয়া

ইসমাইল হাওলাদার, ঝালকাঠী
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ৬১৩ বার
ঝালকাঠির সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোসাম্মৎ সানিয়া আক্তার (২৭) করোনায় আক্রান্ত হয়ে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল শের-ই বংলা মেডিকেল কলেজ হাসপাাতালের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেছেন। তিনি গত ১২ জুলাই থেকে করোনায় আক্রান্ত ছিলেন। তাঁর স্বামী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এইচএম ইমরানুর রহমানও করোনায় আক্রান্ত ছিলেন।
সানিয়া আক্তারের শ্বাসকষ্ট বেড়ে গেলে তাঁকে বরিশাল শেবাচিম হাসপাাতালের করোনা ইউনিটে ভর্তি করানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা জজ আদালতে নাজির আবুল কালাম আজাদ।
সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোসাম্মৎ সানিয়া আক্তারের স্বামী এইচএম ইমরানুর রহমান ঝালকাঠিতে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট হিসেবে কর্মরত আছেন। কক্ষ সংকটের কারণে স্বামী-স্ত্রী একই এজলাস আগে পরে ব্যবহার করে বিচার কার্য পরিচালনা করতেন।
সানিয়া আক্তারের বাড়ি নারয়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার হোগলাকান্দা গ্রামে। স্বামী এইচএম ইমরানুর রহমানের বাড়ি বরিশালের মুলাদীতে। তাঁদের কোন সন্তান ছিল না। তবে সানিয়া আক্তার আট মাসের অন্তঃস্বত্ত্বা ছিলেন।
সানিয়া আক্তারের লাশ কোথায় দাফন করা হবে তা এখনো সিদ্ধান্ত হয়নি। বিচার বিভাগে সদালাপী ও মিষ্টভাষী হিসেবে সানিয়া আক্তারের সুনাম ছিল। তিনি আইনজীবী ও বিচারপ্রার্থীদের সাথে ভালো আচরন করতেন। তিনি বংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ১০ ব্যাচের বিচারক হিসেবে আইন অঙ্গনে যোগদান করেন।
তাঁর মৃত্যুতে ঝালকাঠি-২ আসনের সাংসদ ও আ.লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আমির হোসেন আমু, জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ এবং ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুল মান্নান (রসুল) ও সাধারণ সম্পাদক আঃ সঃ মঃ মোস্তাফিজুর রহমান (মনু) শোক প্রকাশ করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com