বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

১৮ বছরের বেশি বয়সী সদস্যরা করোনা ভাইরাসের টিকা পাবেন-স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৪৪২ বার
ফাইল ফটো

মহামারি ঠেকাতে সম্মুখসারিতে কাজ করা পেশাজীবীদের পরিবারের ১৮ বছরের বেশি বয়সী সদস্যরা করোনা ভাইরাসের টিকা পাবেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের ফ্রন্টলাইনে যারা কাজ করছেন। তাদের সব সময়ই অগ্রাধিকার দেওয়া হয়। আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, এয়ারফোর্স, কোস্টগার্ড, বিজিবি আনসার এবং পুলিশসহ সব বাহিনীর সব সদস্যদের টিকার আওতায় আনতে হবে এবং তাদের পরিবার-পরিজনসহ সবাই টিকার আওতায় আসবে। সম্মুখ সারিতে যারা কাজ করেন তাদের পরিবারের সদস্যদের ১৮ বছরের উপরে যারা তাদের সবাইকে আমরা টিকার আওতায় নিয়ে আসবো।

 

তিনি বলেন, ফ্রন্টলাইনার যারা আছেন তাদের দায়িত্ব দেওয়া হয়েছে যার যে এরিয়া (এলাকা) সেই এরিয়াতে যেখানে নৌবাহিনী আছেন, সেখানে নৌবাহিনীর মাধ্যমেই টিকা কার্যক্রম তদারকি করা হবে। যেখানে পুলিশ আছেন সেখানে পুলিশের মাধ্যমে টিকা কার্যক্রম তদারকি করা হবে। টিকা যারা দিচ্ছেন তারাই দেবেন তদারকি করবে শুধু বাহিনীর লোকেরা। যাতে করে সবাইকে আমরা সম্পৃক্ত করতে পারবো।

 

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সভাপতিত্বে সভায় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সংশ্লিষ্ট মন্ত্রণালয়র সচিবরা, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, পুলিশ, র‌্যাবসহ প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com