শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে ১৬ জনের মৃত্যু

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৪৭২ বার
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে।

 

এরমধ্যে আইসোলেশন (অবজারবেশন)ওয়ার্ডে ১১ জন এবং করোনা ওয়ার্ডে ৫ জনের মৃত্যু হয়েছে।

 

আর এ নিয়ে গত বছরের শুরু থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে মোট মৃত্যু হয়েছে ১ হাজার ৩৩ জনের। এরমধ্যে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৭শ ৪৫ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ২শ ৮৮ জনের মৃত্যু হয়েছে।

 

এদিকে উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৭শ ৪৫ জনের মধ্যে ৮২ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনো হাতে পাওয়া যায়নি।

 

মঙ্গলবার (২৭ জুলাই)সকালে হাসপাতালের পরিচালক ডাঃ এইচএম সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, ৩ শয্যার করোনা ইউনিটে বর্তমানে করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২শ ৫৭ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ১শ ৩জন  করোনা ওয়ার্ডে এবং ১শ ৫৪ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

 

এছাড়া এ পর্যন্ত এ হাসপাতালের করোনা ৪ হাজার ২২৩ আইসোলেশন ওয়ার্ডে এবং ১ হাজার ৮৫৩ জন করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন।যারমধ্যে আইসোলেশন ওয়ার্ড থেকে ৩ হাজার ৩১৭ এবং করোনা ওয়ার্ড থেকে ১ হাজার ৪৬৯ জন রোগীকে ছাড়পত্র প্রদান করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com