সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বরগুনায় বৃদ্ধের আত্মহত্যা 

জাহিদুল ইসলাম মেহেদী, বরগুনা
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ৪৯১ বার
বরগুনা জেলার তালতলী উপজেলায় ছেলের দাদনের পাওনা ১০হাজার টাকা পরিশোধ করতে না পারায় বাবা ও ছেলেকে মারধর করায় বাবা জাহাঙ্গীর হাওলাদার(৫৫) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করার অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার সকাল  ৯ টার দিকে জাহাঙ্গীর হাওলাদারের  বাড়ির টয়লেটের সামনে থেকে তার লাশ উদ্ধার করে এবং দাদন ব্যবসায়ী জহিরুলকে আটক করেছে পুলিশ। জাহাঙ্গীর  হাওলাদার(৫৫) উপজেলার তেতুলবাড়িয়া এলাকার মৃত্যু আমজেদ হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২০১৮ সালের দিকে দাদন ব্যবসায়ী জহিরুলের কাছ থেকে জাহাঙ্গীর হাওলাদারের ছেলে আলিম মিয়া ৯০ হাজার টাকা দাদন নেয়। সেই দাদনের টাকাসহ প্রায় দেড় লাখ টাকা দিয়ে জাল ও নৌকা ক্রয় করে নদীতে মাছ শিকার করতে যায়। নদীতে মাছ না থাকায় দাদনের টাকা পরিশোধ করতে না পরলে জহিরুল বিভিন্ন সময় তাদের মানসিকভাবে চাপ প্রয়োগ করেন। একপর্যায়ে জাল ও নৌকা লোকসান দিয়ে দাদন ব্যবসায়ী জহিরুলের কাছেই ৭০ হাজার টাকায় বিক্রি করে দেয়।
বাকি ২০ হাজার টাকা পরিশোধের জন্য সময় নিয়ে জাহাঙ্গীর ও ছেলে আলিম এক মাস পর ১০ হাজার টাকা পরিশোধ করেন।  বাকি ১০ হাজার টাকার জন্য এক মাস সময় চান।একমাস পেরিয়ে গেলেও টাকা পরিশোধ করতে না পারায় ২২ জুলাই বৃহস্পতিবার দাদন ব্যাবসায়ী জহিরুলের সাথে জাহাঙ্গীর ও ছেলে আলিমের বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে জহিরুল ও লোকজন বাপ-বেটাকে ১০ হাজার টাকার জন্য মারধর করে। শুক্রবার সকালে বাড়ির টয়লেটের সামনে থেকে রসি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জহিরুল কে আটক করে। নিহতের স্ত্রী শেফালী বেগম বলেন,দাদনের টাকা পরিশোধ করার জন্য গতকাল জহিরুল ও তারলোক জন আমার ছেলে,স্বামীকে মারধর করে। আমি ও আমার ছেলের বউ থামাতে গেলে আমাদেরকও মারধর করে। রাতে আমার স্বামীকে বিছানায় না দেখে খোজখোজি করি। ভোর রাতে টয়লেটের সামনে রসি দিয়ে গলায় ফাঁস দেয়া নিচে শোয়ানে অবস্থায় আমার স্বামীর লাশ দেখতে পাই। আমার স্বামীকে জহিরুল ও তার সন্ত্রাসী বাহিনী হত্যা করে ফেলে রেখে গেছে। আমি এই হত্যার বিচার চাই।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুজ্জামান বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।আমরা হত্যা মামলা নিয়েছি। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জহিরুল ইসলামকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com