বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান হলেন ডা. দিলীপ রায় 

এহসান রানা, ফরিদপুর
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩৯৩ বার
ডা. দিলীপ রায়কে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। এর আগে চারবার তিনি এই পদে ছিলেন। সফলভাবে দায়িত্ব পালন করায় তাকে ৫ম বারের মতো হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান করা হলো।
ডা. দিলীপ ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলাধীন চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামে অবস্থিত ‘ডা. দিলীপ রায় হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল’র প্রতিষ্ঠাতা এবং ঢাকা মহানগর আওয়ামীলীগ (দঃ) এর সহ সভাপতি। তিনি ঢাকার বায়তুল মোকাররম ব্যবসায়ী গ্রুপেরও সাধারণ সম্পাদক।
এ ব্যাপারে ডা. দিলীপ রায় বলেন, সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক পঞ্চম বারের মত বাংলাদেশ হোমিওপ্যাথি  বোর্ডের চেয়ারম্যান পদে নিযুক্ত  করায় গণতন্ত্রের মানস কন্যা জননেত্রী শেখ হাসিনা, সফল স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি, স্বাস্থ্য ও শিক্ষা সচিব আলী নূর স্যারসহ সকল হোমিও সমাজের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ । সকলের দোয়া ও ভালবাসায় হোমিওপ্যাথির উন্নয়নে কাজ করে যেতে চাই।
ডাঃ দিলীপ রায়কে ৫ম বারের মত বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত করায় দেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com