মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

বেতাগীতে ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা

জাহিদুল ইসলাম মেহেদী, বরগুনা
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২৬৩ বার
বরগুনার বেতাগী উপজেলার ৭ নং সরিষামুড়ি ইউনিয়নে নির্বাচনের জের ধরে ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আনারুলল ইসলাম টিটু (মেম্বার) কে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। নিহত টিটু ভোরা গ্রামের মৃত কাদের হাওলাদারের ছেলে।
সোমবার (১৯জুলাই) দুপুর সারে বারোটার দিকে এঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জালাল গাজীর ইটভাটা এলাকা থেকে বর্তমান চেয়ারম্যান শিপন জোমাদ্দারের ভাই টিটু জোমাদ্দারের লোকজন নিহতের স্ত্রী শিল্পী বেগমের সামনে থেকে তুলে নিয়ে ছোট গৌরীচন্না এলাকায় পিটিয়ে হত্যা করে।
নিহতের স্ত্রী জানান, বর্তমান চেয়ারম্যান শিপন জোমাদ্দারের ভাই টিটু জোমাদ্দার তাদের গতিরোধ করে তার স্বামীকে জোড়পূর্বক উঠিয়ে নিয়ে যায়। বাধা দিতে গেলে অস্রের ভয় দেখিয়ে সরিয়ে দেয়।
প্রত্যক্ষদর্শী বাইজিদ বোস্তামী জানান, আমার চাচা তার সম্মানীভাতা আনতে বেতাগী যাওয়ার পথে আমার চোখের সামনে আমার চাচা টিটু মেম্বারকে কালো মাইক্রো গাড়িতে আসা বর্তমান চেয়ারম্যান শিপন জমাদারের ভাই টিটু জোমাদ্দার তাকে জোরপূর্বক ১৫-২০ জন লোক সহ ওখান থেকে তুলে নিয়ে যাওয়ার করলে,আমার চাচা আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে পানিতে ঝাঁপ দেয়। পানি থেকে তুলে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলায় আঘাত করে।
এতে সে নিস্তেজ হয়ে পড়ে। কালো মাইক্রো গাড়িতে করে বেশ কিছু লোকজন ওখান থেকে নিয়ে যায়। আমরা বাধা দেয়ার চেষ্টা করলে আমাদেরকে ধাওয়া দিলে আমরা ওখান থেকে নিজেদের জীবন বাঁচাতে স্থান ত্যাগ করি। সেই সুযোগে তাকে ওখান থেকে নিয়ে যায়। আমি সহ বেশ কিছু লোকজন বিষয়টি নিজ চোখে দেখেছে। পরবর্তীতে আমার চাচাকে ৩ নং ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকায় তাকে খুঁজে পাই। আমরা সেখান থেকে চাচাকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে, বরগুনা পুলিশ সুপার জাহাঙ্গীর মল্লিক জানিয়েছেন, এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে। তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com