শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

দেশের মধ্যে নতুন দৃস্টান্ত স্থাপন করলেন বরিশালের ইউপি চেয়ারম্যান নাদিরা রহমান

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৭৬৯ বার

দায়িত্ব গ্রহণের পর এই প্রথম সরকারি কোন সহযোগীতা সাধারণ জনগনের মাঝে বিতরন করেছেন বরিশাল সদর উপজেলা টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান নাদিরা রহমান।

 

আর প্রথমেই তিনি চমক দেখালেন এলাকাবাসী তথা দেশবাসীকে। এতো দিন যারা কল্পনাও করতে পারেনী যে নিয়মটি সেটিই বাস্তবায়ন করলেন তিনি। তার ইউনিয়নে যে ৯টি ওয়ার্ড রয়েছে প্রতিটি ওযার্ডের এর সাধারন মানুষের পরিষদে এসে সরকারি সহযোগীতা গ্রহণ করতে পুরো দিনটিই চলে যায।

 

তাই নাদিরা রহমানের একক ইচ্ছায় এবারে ৯টি ওয়ার্ড এর কে ৬টি ভাগে বিভক্ত করা হয়েছে। যেমন যার যার ওয়ার্ড থেকে সে সে সরকারি এই উপহার চাল গ্রহন করবে। এতে করে সময় শ্রম এবং যাতায়াত ভাড়া উভয়ই লাঘব হবে। ইউপি পরিষদ থেক ৩ ওয়ার্ডে আর বাকি ৬টি ওয়ার্ডে র ৬টি স্থান থেকে ওই এলাকার মানুষদের চাল বিতরন চলছে।

চেয়ারম্যান নাদিরা রহমান বলেন, এই প্রথম দেশের মধ্যে নতুন একটা নিয়মে পরিনত করার চেস্টা করলাম। বলেছিলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুসরন করে নিজ নির্বাচনী এলাকাকে মডেল হিসেবে তৈরী করবো। সেদিকে আগানোর জন্য অনেক কাজ করতে হবে। তিনি আরো বলেন, ঈদের উপহার হিসেবে এই পরিষদে ২৪০০‘শ লোকের জন্য ১০ কেজি করে চাল আসায় সচ্ছভাবে ১০ কেজি করেই চাল বিতরণ করা হয়েছে।

 

যা বাংলাদেশে নজির বিহীন ঘটনা। ১০ কেজিতে ১০ কেজি চাল এখন পর্যন্ত কেহ দিতে পারেনী। এমনী ভাবেই চলবে সহযোগীতার হিসেব। গরিব সঠক হিসেব বুঝিয়ে দিব পাই পাই করে। কোন অভিযোগের সুর তুলতে দিবোনা টুঙ্গীবাড়িয়ার সধারণ মানুষদের।

তিনি আরো বলেন, সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়ে কেহ যেন সাধারণ মানুষকে অবহেলা না করে তাদের সার্বিক সেবায় নিজেকে লিপ্ত রাখে এমটাই চেয়ারম্যান হিসেবে আশা করবো।অপর দিকে তিনি আরো বলেন, নারী হিসেবে এটা একটা চ্যালেন্স যে ছোট এই পরিসীমার মধ্যে সমাজের উন্নয়নে নিজেকে লিপ্ত রাখবো।

 

কারন দেশের সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন রাত পরিশ্রম করে যদি একটি দেশকে উন্নয়নের শিকড়ে নিয়ে যেতে পারে তাহলে আমি নাদিরা রহমানও তাকে ফলো করে এই ইউনিয়নকে সাফল্য‘র শিকড়ে নিয়ে যেতে পারবো। আর এতে সবাই সহযোগীতার হাত বাড়িয়ে দিবে বলে আশা প্রকাশ করছি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com