রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন

কোরবানীর ঈদের দিন বন্ধ থাকবে ট্রেন চলাচল

ঢাকা অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২৭৯ বার
ফাইল ফটো

মহামারি করোনায় কোরবানীর ঈদকে কেন্দ্র করে শুধু মাত্র পশু পরিবহনের জন্য প্রথমে ক্যাটেল সার্ভিস ট্রেন চালু করলেও পরবর্তীতে সরকারি ভাবে লক ডাউন শিথিল করা হলে এক সপ্তাহের জন্য যাত্রীবাহী ট্রেন চালু করা হয়।

 

পবিত্র ঈদুল আজহার দিন সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। শনিবার বাংলাদেশ রেলের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ জুলাই একতা, নীলসাগর, রংপুর এক্সপ্রেস ট্রেনসমূহ চলাচল বন্ধ থাকবে। ২১ জুলাই সব যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে। ২২ জুলাই একতা, সুন্দরবন, নীলসাগর, রংপুর এক্সপ্রেস ট্রেনসমূহ চলাচল বন্ধ থাকবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com