শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

বরিশালে লকডাউন অমান‌্য করায় ৪ দিনে ৪৯৯ জন‌কে জ‌রিমানা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৮৩৭ বার
ফাইল ফটো

বরিশালে লকডাউনে সরকারি নির্দেশনা বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলাবাহিনী। সেইসাথে জেলা ও উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট ও চালিয়েছে অভিযান।

 

গেলো চারদিনে গোটা বরিশাল জেলায় ৪৯৯ জনকে ৭ লাখ ৫ হাজার ১৫০ টাকা জরিমানা করা হয়েছে।

 

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানাগেছে, ব‌রিশা‌লে ক‌ঠোর লকডাউন অমান‌্য করায় রোববার (৪ জুলাই) চতুর্থ দিনে গোটা বরিশাল জেলায় ২১টি মোবাইলকোর্টে ১৫০ টি মামলায় ১৫০ জন‌কে ২ লাখ ২৫ হাজার ৭শত টাকা জ‌রিমানা করা হয়।

 

যারম‌ধ্যে ব‌রিশাল মহানগরী‌তে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন পরিচালিত ৬ টি মোবাইল কোর্টে ৪৬ জন ব‌্যক্তি‌কে ৩৭ হাজার ৭শ টাকা জ‌রিমানা করা হয়। এছাড়া ব‌রিশা‌লের ১০ উপ‌জেলায় উপজেলা প্রশাসন কর্তৃক পরিচালিত ১৫ টি মোবাইল কোর্টে ১০৪ জনকে ১ লাখ ৮৮ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

 

এরআগে ৩ জুলাই লকডাউনের তৃতীয় দিনে বরিশালে ২১ টি মোবাইল কোর্টে ১৮০ মামলায় ১৮০ জনকে ৩ লাখ ২২ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়।

এছাড়া ২ জুলাই লকডাউনের দ্বিাতীয় দিনে বরিশালে ২০ টি মোবাইল কোর্টে ১১১ মামলায় ১১৩ জনকে ১ লাখ ১৯ হাজার ৫৫০ টাকা জরিমানা করা হয়।

অপরদিকে ১ জুলাই লকডাউনের প্রথম দিনে বরিশালে ২০ টি মোবাইল কোর্টে ৫৬ মামলায় ৫৬ জনকে ৩৭ হাজার টাকা জরিমানা করা হয়।

 

আর এ ধরণের অভিযান অব‌্যাহত থাক‌বে বলে জানিয়েছেন ব‌রিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com