মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

আমতলীতে মাথা গোঁজার ঠাঁই পাওয়ার অপেক্ষায় মর্জিনার পরিবার

জাহিদুল ইসলাম মেহেদী, বরগুনা
  • আপডেট টাইম : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ৬০০ বার

বরগুনা আমতলী উপজেলায় মাথা গোঁজার ঠাঁই চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর দরখাস্ত করেও কোন সুরাহা পায়নি একটি পরিবার । গৃহ পাবার অপেক্ষার প্রহর গুনছে ৫ মেয়ে সন্তানের জননী মোসাঃ মর্জিনা বেগম স্বামী মোঃ আঃ সোবাহান আমতলী ০৬ নং ইউনিয়নের ০৯নং ওয়ার্ডের পুজাখোলা (উল্টাখালী) গ্রামের স্থায়ী গৃহহীন দরিদ্র পরিবার।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরগুনা জেলায় ভুমিহীন গৃহহীন অসহায় পরিবারের মাঝে উপহার স্বরুপ নির্মিত আধা পাকা নতুন ঘড় গুলো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে নতুন ঘর ও জমি বিতরণ কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর ঘোষণা ‘মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ এই শ্লোগানকে সামনে রেখে গৃহহীন পরিবারকে গৃহ প্রদানের ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির কথা ইতিমধ্যে বেসরকারি টেলিভিশন নিউজ সম্প্রচার করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা রফিক বলেন তিনি একজন নিতান্ত গরীব ও অসহায় লোক। মানুষের বাড়িতে কাজ করে কোন রকম জীবিকা নির্বাহ করে। স্বামী একজন দিনমজুর এবং যাঝে মাঝে মাছ ধরে বাজারে বিক্রি কোনমতে সংসার পরিচালনা করে ৫ মেয়ে সন্তানের মধ্যে ২ মেয়ে বিবাহীতা, ২ জন পড়াশোনা করে বাকি ১ জন পাশের বাড়িতে কাজ করে।

কোন রকমের থাকার জন্য একখানা ঘর ছিল যেটা ভয়াবহ সুপার সাইক্লোন ‘আম্পান’ এ বিদ্ধস্ত হয়েছে। অর্থের অভাবে ঘর মেরামতের করা সম্ভব হয়নি। তার স্বামী এবং কণ্যা সন্তানদেরকে নিয়ে কষ্টে জীবন যাপন করছে। তাই বসবাসের উপযোগী একখানা পাকা ঘরের প্রয়োজন ওই গৃহহীন পরিবারের ।

এ বিষয়ে আমতলী উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান বলেন আমি মোসাঃ মর্জিনা বেগমের দরখাস্ত বিষয়ে অবগত নাই। নতুন তালিকায় নাম থাকবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত দেয়ার আমি কেউ না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com