

কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ নিয়ে বরিশাল থেকে জনপ্রশাসন মন্ত্রনালয়ে বদলী হওয়া বরিশালের সাবেক জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে দুস্থ্য ও অসহায় সুবিধা বঞ্চিত নারী-পুরুষ।
আজ দুপুর ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঝাড়ু হাতে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভ কালে জেলা প্রশাসককে চোর চোর বলে স্লোগান দেয়া হয়। এসময় জেলা সাবেক প্রশাসক খায়রুল আলম সুমনকে বিব্রত হতে দেখা যায় এবং দ্রুত জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করেন। বরিশালে এই প্রথম কোন জেলা প্রশাসকের বিদায়ের সময় ঝাড়ু মিছিল করেন অসহায় সুবিধাবঞ্চিত নাগরিকরা।
সুস্থ্য ও অসহায় সুবিধা বঞ্চিত নারী পুরুষরা জানান, তারা দীর্ঘ দিন ধরে মানবেতর জীবন যাপন করছেন। কীর্ত্তন খোলা নদীতে তাদের বসত ঘর ভেঙ্গে গেছে। অনেকের মাথা গোজার ঠাঁই নেই। দীর্ঘ দিন ধরে তারা জেলা প্রশাসকের কাছে সহায্য ও আর্থিক সহায়তা চেয়ে বঞ্চিত হয়েছেন। এমনকি তাদের কোন কথা না শুনে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে।
এসময় এসক ছিন্নমুল বাসিন্দারা জানান, যেতবার তারা জেলা প্রশাসকের কাছে এসেছেন কোন প্রকাশ সহায়তা না দিয়ে ততবারই তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে।এমন জেলা প্রশাসক তারা দেখতে চান না। অথচ শুনেছি তিনি কোটি কোটি টাকা চুড়ি করেছেন। আমরা এমন জেলা প্রশাসকের বিচার ও শাস্তি চাই।
এদিকে দুপুরে অর্ধশত নারীপুরুষ ঝাড়ু হাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হলে জেলা প্রশাসকের কার্যালয়ে অনেকটা উদ্বেগ ও উৎকন্ঠা ছড়িয়ে পরে। এসময় জেলা প্রশাসক খায়রুল আলম সুমন তার নিজ কার্যালয়ে অবস্থান করায় প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়।

উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের হিজলা-মুলাদী ও মেহেন্দিগঞ্জ এ তিন উপজেলায় অতিরিক্ত অস্থায়ী ভোট কক্ষ ও ঝুকিঁপূর্ন ভোট কেন্দ্র দেখিয়ে ৬২ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠে সাবেক বরিশাল জেলা প্রশাসক মো: খায়রুল আলম সুমনের বিরুদ্ধে। ওই টাকা হালাল করতে বিভিন্ন বিলের সাথে সমন্বয় করে সংশ্লিষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছ থেকে বিল ভাউচার গ্রহন করেছেন। শুধুমাত্র অতিরিক্ত কক্ষ ও ঝুকিঁপূর্ন কেন্দ্র দেখিয়েই টাকা আত্মসাত করা নয়, রির্টার্নিং অফিসারের কন্ট্রোল রুম, ফলাফল সংগ্রহ, পরিবেশন, রির্টানিং অফিসার ও তার দপ্তর, নির্বাচন কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত পর্যাবেক্ষক টিমসহ বিভিন্ন খাতে বরাদ্দকৃত ১৪ লক্ষাধিক টাকার কানাকরিও খরচ করেননি বলেও অভিযোগ।
এছাড়া বিভিন্ন খাতে বরাদ্দকৃত টাকার ভূয়া বিল ভাউচার করে নিজেই তা আত্মসাত করেছেন এমন আলোচনা ছিলো রিটনিং কর্মকর্তার কার্যালয় জুড়েই। একইভাবে বরিশাল সদর উপজেলাসহ ১০ টি উপজেলায় নির্বাচনী আচড়ন বিধি লংঘন ও নির্বাচন পূর্ব অনিয়ম রোধে কার্যকর ব্যাবস্থা গ্রহনের লক্ষে মোবাইল কোর্ট পরিচালনায় নিয়োজিত নির্বাহি ম্যাজিট্রেটের আপ্যায়ন বাবদ ৫৮ লাখ ৫০ হাজার টাকার পুরোটাই আত্মসাৎ করার চেষ্ঠা করেছেন তিনি।
তবে কয়েকজন নির্বাহি ম্যাজিট্রেট এর প্রতিবাদের কারনে সামান্য অশ্য দিয়ে নির্বাচন কমিশনের বরাদ্দকৃত অর্থের দুই তৃতীয়াংশ টাকা নিজেই আত্মসাৎ করেছেন বলেও নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।
শুধু নির্বাচন খাতেই নয়, বিভিন্ন খাত থেকে তিনি কোটি কোটি টাকা আত্মসাত করেছেন বলেও অভিযোগ রয়েছে। তথ্য পাচারেরর সন্দেহে ইতিমধ্যেই অনেককে অনত্র বদলী করেছেন বলেও অভিযোগ।
এর আগে ২০২৫ সালের ১৮ নভেম্বর তিনি বরিশাল জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন। বুধবার বরিশাল জেলা প্রশাসক খায়রুল আলম সুমনকে বরিশাল থেকে বদলী করে জনপ্রশাসন মন্ত্রনালয়ে ন্যাস্ত করা হয়েছে।