শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী

বরিশালে হলুদ অটোর ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ০ বার

বরিশাল নগরীর বান্দরোডে বেপরোয়া গতির অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (১৮ জুন) রাত পৌনে ১০টার দিকে নগরীর বান্দরোডে বেলস পার্ক সংলগ্ন কেডিসির মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শুভ এবং আহতের নাম আরিফ। এর মধ্যে আহত আরিফ পটুয়াখালীর লেবুখালী এলাকার বাসিন্দা এবং মোবাইল এক্সেসরিজ ব্যবসায়ী বলে জানা গেছে। তবে নিহত ব্যক্তির ঠিকানা জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে কেডিসি থেকে মোটরসাইকেল চালিয়ে বান্দরোডে উঠছিলেন দুই মোটরসাইকেল আরোহী। এসময় দ্রুত গতিতে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শুভ নামের একজনকে মৃত ঘোষণা করেন। এছাড়া অপরজনকে মুর্মূষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনায় অটোরিকশার তেমন ক্ষয়ক্ষতি হয়নি। যে কারণে ঘটনার পর পরই অটোরিকশা নিয়ে পালিয়ে যায় চালক। পরে নিহত শুভ’র মৃতদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে এবং আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানান, ঘটনার পর পালিয়ে যাওয়া অটোরিকশা ও তার চালককে শনাক্ত

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com