সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের

বরিশাল অফিস
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৯ বার

বরিশাল কেএমসি হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় স্বজন মৃত্যুর ঘটনায় লাশ কবরে রাখার আগেই মামলার আসামি হলেন দুই স্বজন।

ঘটনাটি স্পর্শকাতর হলেও বরিশালের কিছু স্বার্থন্বেষী মহল উস্কানি দিয়ে আওয়ামী দোসরদের মাধ্যমে একটি মিথ্যা অভিযোগের মাধ্যমে বরিশাল আদালতে নালিশি মামলা দায়ের করে।

মামলাটি আদালত আমলে নিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানায় এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ প্রদান করেন। তবে মামলার বিবরণে সরাসরি এজাহার হিসেবে গ্রহণ করার বিষয়টি প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। ঘটনার সাথে সরাসরি জড়িত না থাকলেও মামলার এক নাম্বার আসামি করা হয়েছে বরিশালের এক ডায়াগনস্টিক ব্যবসায়ীকে।

যদিও ওই ব্যবসায়ীর সাথে ডায়গনস্টিক ব্যবসার জের ধরেই বরিশালের চিহ্নিত ডায়াগনস্টিক ব্যবসায়ী ও সাংবাদিক নামধারী ব্যক্তির সরাসরি হস্তক্ষেপে আওয়ামী লীগের সভানেত্রী ও দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই কে কে কামাল, আওয়ামী ডাক্তারদের সংগঠন স্বাচিব নেতা ডা: অমিতাভ সরকারের মাথায় লবণ রেখে তাদেরকে সামনে ফেলে ওই ডায়াগনস্টিক ব্যবসায়ী কলকাঠি নেরে মিথ্যা অভিযোগের ভিত্তিতে মৃত রোগীর স্বজনদের মামলা দিয়ে ঘরছাড়া করার পায়তারা চালাচ্ছে।

হাসপাতাল কর্মচারীদের হামলায় আহত স্বজন

ঘটনার সময় বরিশালের আওয়ামী দোসরদের মালিকানাধীন কেএমসি হাসপাতালের পরিচালক পুলিশ ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে কোন ধরনের মামলা কিংবা অভিযোগ না দেবার অঙ্গীকারবদ্ধ হলেও কিছু অসাধু ব্যক্তিদের ছত্রছায়ায় বরিশাল আদালতে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ এনে চিকিৎসা অবহেলায় মৃত রোগীর স্বজনদের বিরুদ্ধে একটি মামলা ঠুকে দেয়। যদিও মামলাটি ভিত্তিহীন।

তারপরেও নিজেদের ব্যবসায়িক কোন্দল কাজে লাগিয়ে সাবেক আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের এক আত্মীয় বরিশালের এহেন কর্মকান্ডে লিপ্ত রয়েছে। ঘটনা সূত্রে জানাগেছে, গত ৯ জুন বরিশাল নগরীর বাজার রোডে অবস্থিত আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেয়াই ও বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসান আব্দুল্লাহ শ্যালক কেকে কামাল। যিনি বরিশাল জেলা আওয়ামী লীগের সম্পাদক মন্ডলীর সদস্যর মালিকানাধীন প্রতিষ্ঠান কেএমসি হাসপাতালে ভর্তি হন বাবুগঞ্জ উপজেলার বাহেরচর ক্ষুদ্র কাটি গ্রামের মোঃ আব্দুল হক খানের ছেলে মো: মনির খান। মৃত মনির খান বাবুগঞ্জ উপজেলার ৩ নং দেহেরগতি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

 

১০ জুন বুধবার দুপুরে তার বুকে ব্যথা উঠলে কেএমসি হাসপাতালে অবস্থান নেয়া তার মনিরের বোন সাথী আক্তার হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎস ডা: শুবেন্দু হালদার শিপুকে ডাকতে গেলে তিনি কালক্ষেপন করেন এবং পরবর্তীতে এসে রোগীর অবস্থা দেখে নাকের ভিতর থেকে খাদ্যনালীতে নল পরান।

এ সময় সাথে সাথেই মনির খানের মৃত্যু হয়। বিষয়টি নিয়ে চিকিৎসকের চেম্বারে পুনরায় মৃত মনিরের বোন সাথী গেলে ওই চিকিৎসক সুবেন্দু তাকে সরি বলে দুঃখ প্রকাশ করতে বলে। তার কারণ সাথী আক্তার চিকিৎসককে একাধিকবার কেন ডাকতে গিয়েছিল।

এই যদি হয় চিকিৎসকের চিন্তা চেতনা তাহলে রোগীর স্বজনদের কি অবস্থায় দাঁড়ায়। যদিও এই সময় রোগীর মৃত্যু হয়ে গিয়েছে কিন্তু চিকিৎসক তার স্বজনদের বিষয়টি জানায় না। পরবর্তীতে রোগীর আত্মীয়-স্বজন হাসপাতালে আসতে শুরু করলে তাদেরকে জানানো হয় মনির খান কিছুক্ষণ আগে মারা গিয়েছে।

মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তেজিত হতে থাকে। এ সংবাদ পেয়ে বরিশালের এক ঝাঁক গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের উপস্থিতিতেই মনিরের স্বজনরা ওই চিকিৎসকের কাছে ঘটনাটি জানতে চান এবং মনির বোন সাথী আক্তার কে সরি বলানোর বিষয়টি নিয়ে বাকবিতন্ডায় লিপ্ত হন।

এর এক পর্যায়ে উত্তেজিত স্বজনরা ডাক্তারের সাথে হাতাহাতিতে রূপ নেয়। এতে করে হাসপাতালের অন্যান্য কর্মচারী রোগীর স্বজনদের মধ্যে মারধরের ঘটনা ঘটলে। একদিকে চিকিৎসক আহত হন অপরদিকে মৃত রোগীর ভগ্নিপতি সোহাগের ডান হাত কেটে যায়। যার প্রমাণ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

হামলার সময় মামলার প্রধান অভিযুক্ত সবার পিছনে দাঁড়ানো

এ সময় মৃত রোগীর স্বজনরা বরিশাল কোতয়ালী মডেল থানায় জানালে তাৎক্ষণিক ঘটনাস্থলে থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার, পুলিশ পরিদর্শক তদন্তসহ একাধিক টিম কেএমসি হাসপাতালে উপস্থিত হন।

তাদের উপস্থিতিতে হাসপাতালের পরিচালক মৃত মনিরের বোন সাথী আক্তার সহ অন্যান্য আত্মীয়-স্বজনরা পক্ষ-বিপক্ষ অভিযোগ তুলে ধরেন। অভিযোগের ভিত্তিতে হাসপাতাল পরিচাল করজোড়ে মৃত রোগীর স্বজনদের কাছে ক্ষমাপ্রার্থনা করে থানা পুলিশের কাছে মুচলেকা দেন। সেই মুচলেকায় হাসপাতালের ক্ষতিসাধন ও রোগী মৃত্যুর ঘটনায় কেহ কোন অভিযোগ কিংবা আইনগত ব্যবস্থা গ্রহণ করবে না বলে উল্লেখ থাকা থাকলেও মৃত মনির কে কবর দেয়ার আগেই স্বজনের নামে চাঁদাবাজির অভিযোগে এনে বরিশাল আদালতে একটি মামলা ঠুকে দেয় হাসপাতালটির প্রশাসনিক কর্মকর্তা এসএম কাওসার হোসেন।

ওই মামলায় লক্ষ টাকার চাঁদাবাজির অভিযোগ আনলেও তার কোন প্রমাণ নেই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। কিন্তু ব্যবসায়িক কোন্দলের জের ধরে মামলায় প্রধান আসামি করা হয়েছে মিঠুন মোল্লা নামের একজনকে।

যিনি বরিশালে একটি ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করেন। আর যারা এই মামলাটি দায়ের করেছে এবং দায়ের করার নেপথ্যে সরাসরি কলকাঠি নারছে তারাও বরিশালে ডায়গনস্টিক ব্যবসার সাথে সরাসরি জড়িত বলে অভিযোগ করেন মিঠুন মোল্লা।

অপরদিকে বরিশালের এই ডায়গনস্টিক সেন্টারই নয় শুধু নগরী সুনামধন্য স্বাস্থ্য প্রতিষ্ঠান বেলভিউ হাসপাতালটি পরিচালনা করছেন কে কে কামাল ও ডাক্তার অমিতাভ সরকার সহ বেশ কয়েকজন আওয়ামী লীগের দোসরা।

যারা আওয়ামী সরকারের সময় প্রভাবশালী নেতাকর্মীদের মাধ্যমে হাসপাতাল পরিচালনা করেন।

সরকার পতনের পরেও চোরা গুপ্তভাবে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের ছত্রছায়ায় হাসপাতালের ব্যবসায়িক কার্যক্রম পূর্বের ন্যায় পরিচালনা করে আসছে।

এদিকে মৃত রোগী মনির খানের তিন সন্তানের মধ্যে ১০ মাসের শিশু সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে তাদের পরিবার থেকে কোন ধরনের আইনি পদক্ষেপ গ্রহণ না করলেও বর্তমান পরিস্থিতি মোকাবেলায় প্রধানমন্ত্রী বরাবর আবেদন ও বরিশালের প্রশাসনের কাছে আইনগত সহায়তা আশা করেন মৃত মনিরের পরিবার।

অপরদিকে যে মামলাটি দায়ের করা হয়েছে সেই মামলার ঘটনার বিবরনে প্রকৃত ঘটনা এড়িয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন মামলার বিবাদীগন।

তারা বলছেন ঘটনা সমাধান কালে পুলিশ প্রশাসনের উপস্থিতিতে যেই অঙ্গীকারনামা করা হয়েছে তারপরেও এই মামলাটি কতটুকু যুক্তিযুক্ত সেটি প্রশাসনের তদন্ত সাপেক্ষে হস্তক্ষেপ কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com