বুধবার, ১০ জুন ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন

বরিশালে বাস ও মাহেন্দ্রার সংঘর্ষে নারী নিহত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৫ বার

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীতে যাত্রীবাহি বাস ও মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রা যাত্রী মমতাজ বেগম (৪৮) নিহত হয়েছেন।

এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ১২টার দিকে মহাসড়কের বাটাজোড় এলাকার কবি বাড়ির সামনে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. মহসীন জানিয়েছেন, নিহত মমতাজ বেগম কালকিনি উপজেলার পূর্ব দর্শনা গ্রামের মোস্তফা মোল্লার স্ত্রী।

ওসি আরও জানান, ঢাকাগামী বরিশাল এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহি বাসের সাথে বরিশালগামী মাহেন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাহেন্দ্রা যাত্রী ওই নারী নিহত হয়। এ ঘটনায় আহত আরো দুইজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দুর্ঘটনা কবলিত বাস ও মাহেন্দ্রা জব্দ করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ না থাকায় নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পাশাপাশি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলেও ওসি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com