মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

বরিশাল চকবাজারে কান্তার ত্রাস! হামলায় আহত ৪, থানায় মামলা

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ০ বার

তিন জনের ‘পার্টনারশিপ ব্যবসায়িক চুক্তিনামা’ এর শর্ত না মেনে এক পার্টনার পূর্বের ব্যবসা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে দোকানের তালা ভেঙে মালামাল হাতিয়ে নেয়ার কারণ অন্য পার্টনার জানতে চাইলে হামলার ঘটনা ঘটে।

এমন অভিযোগ এনে সোমবার (২৭ এপ্রিল ‘২৬) বরিশাল কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন ব্যবসায়ী পার্টনার সাহনাজ আক্তার শশী (৪৮)। বরিশাল নগরীর ৯ নং ওয়ার্ডস্থ চকবাজার জাহানারা মার্কেটের নিচ তলায় চলতি মাসের ২৩ ও ২৫ এপ্রিল এ ঘটনা ঘটে।

দায়েরকৃত মামলার আসামি হলেন- রাবেয়া আফরিন কান্তা (৩৬) ও তার স্বামী মো. আরিফুর রহমান (৩৫), ভাই সাফায়েত (৩৩), বাবা কালাম ফকির (৬০) সহ অজ্ঞাতনামা ২/৩ জন। এরমধ্যে কান্তা ও তার পিতা নগরীর ৬ নং ওয়ার্ড আমানতগঞ্জ এলাকার বাস করে। স্বামী বাবুগঞ্জ ক্ষুদ্রকাঠি গ্রামের বাসিন্দা এবং ভাই নগরীর স্ব-রোড পার্টি হাউজের বিপরীত পাশে মাকে নিয়ে ভাড়া থাকে। ব্যবসায়ী পার্টনাররা একে অপরের রক্তের আত্মীয়। বাদী সাহনাজ আক্তার শশী ও তার ভাই আবদুস সালাম মিয়া এবং তাদের আপন ভাইয়ের মেয়ে রাবেয়া আফরিন কান্তা।

ব্যবসায়ী পার্টনার রাবেয়া আফরিন কান্তা ও তার সাথে থাকা লোকজনের হামলায় অপর পার্টনার মামলার বাদী সহ আহত ৪ জনকে ঘটনার পরই স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন- বাদী সহ মামলার ১, ২ ও ৩ নং সাক্ষী রায়হান মল্লিক ওরফে রাব্বি (৩৮), রায়হান রানা (৩৫), সুজন সরদার (৩৮)। হাসপাতালে বাদী এখনও চিকিৎসাধীন থাকলেও সাক্ষীরা ছাড়পত্র পেয়েছে। হামলায় বাদীর বাম কাঁধের হাড় ভেঙেছে।

মামলা সূত্রে জানা গেছে, জাহানারা মার্কেটের ১ম ও ২য় তলায় ২টি দোকান চলতি বছরের ২৬ জানুয়ারি পার্টনারশিপ হিসেবে ভাড়া নেই। শর্ত ছিল ‘মুসকান ফ্যাশন’ নামে প্রতিষ্ঠানটি চলবে। আমরা দোকান ২টিতে বিক্রির জন্য মালামাল উত্তোলন করি। কিন্তু কান্তা প্রতিষ্ঠান ২টিতে তার নাম দিয়ে চালাতে চায়। যা নিয়ে কান্তা ও তার বাবার সাথে ঝগড়া বিবাদ হয়। পরে খুনেরও হুমকি দেয়। হঠাৎ চলতি মাসের ২৩ এপ্রিল বেলা ১২ টায় ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে ‘মুসকান ফ্যাশন’ এর নাম পরিবর্তন করে ‘সুন্দরী বিডি’ নাম দেয় এবং মুসকান ফ্যাশন থেকে ৬ লাখ ২০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। খবর পেয়ে ২৫ এপ্রিল বাদী ও তার সাথে লোকজন ঘটনার কারণ জানতে চাইলে আসামিরা হামলা চালায়।

নোটারি সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৬ জানুয়ারি তিন শত টাকার স্ট্যাম্পে নোটারি পাবলিকে তিন জনের মধ্যে একটি ‘পার্টনারশিপ ব্যাবসায়িক চুক্তিনামা’ হয়। চুক্তিনামায় উল্লেখ থাকে, ডেকোরেশন ১নং হলফকারীর (বাদী সাহনাজ আক্তার শশী) কোন মূল্য নির্ধারণ করা হবে না, কারণ ১নং হলফকারী তাহার ডেকোরেশন বিক্রি করিবে না। ব্যবসা প্রতিষ্ঠানের নাম রাখা হলো- ‘মুসকান ফ্যাশন’ এবং দোকানের চুক্তিপত্র হবে রাবেয়া আফরিন কান্তার নামে। একইসাথে ৫টি শর্তসমূহ রাখা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com