শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ বরিশালের চরকাউয়া রুট অটো-বাস দ্বন্দ্বে অচল বরিশাল সদরের সিংহেরকাঠীতে কবরস্থান হচ্ছে মান্তাদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে ৩৪০ হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের জন্য কর্তন করা ১০ কোটি টাকার বেশি ফের আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কার্যকরী অর্থনীতি হতে পারে মৎস্য চাষ -জহির উদ্দিন স্বপন যুবদল নেতার কারাদন্ড প্রভাষক ও পরকিয়া করে! বাসচাপায় বরিশালে মোটরসাইকেলের তিন আরোহী নিহত উজিরপুরে বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ৩ তরুণ নিহত

বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ডেস্ক নিউজ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮০ বার

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের যত বেশি স্বাধীনতা দেওয়া হবে তাদের অনুসন্ধানী ক্ষমতা তত বেশি বাড়বে। আর সাংবাদিকদের অনুসন্ধানী ক্ষমতা যত বেশি বাড়বে সে সত্য প্রকাশে তত বেশি আগ্রহী হবে। তাই সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশাল প্রেস ক্লাবে সজন স্মরণে আয়োজিত ইফতার ও দোয়া মোনাজাতে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী বেতন দিতে হবে। এজন্য আমি সংবাদ মাধ্যমগুলোর মালিকদের সঙ্গে বৈঠক করব। আর সাংবাদিক কারা হতে পারবে এবং কোন যোগ্যতার ভিত্তিতে সাংবাদিকতা করবে এর সংজ্ঞা সাংবাদিকরাই দেবে। সাংবাদিকদের সুযোগ-সুবিধা দেওয়ার নীতিমালা সাংবাদিকদের কাছ থেকে চাইব। সাংবাদিকদের কাজের জবাবদিহিতার বিষয়টি নিশ্চিত করবে গণমাধ্যম আর এর স্বাধীনতা দেবে রাষ্ট্র।

বরিশাল প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেনের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মনজুর মোরশেদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম, বরিশাল জেলা প্রশাসক খাইরুল আলম সুমন, জেলা পুলিশ সুপার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com