বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

বরিশালে ২ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৮৩০ বার
বরিশালে মোবাইল কোর্ট অভিযান

বরিশালে বাজার মনিটরিং এর অংশ হিসবে মোবাইল কোর্ট অভিযানে ৫৫ হাজার টাকা জরিমানা। করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জেলা প্রশাসন বরিশালের নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আসছে তারি ধারাবাহিকতায় আজ ২৮ জুন সোমবার বিকাল ৫ টায় বরিশালের জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এর সার্বিক তত্ত্বাবধানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।

 

সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি প্রতিপালন, লকডাউন কার্যকর করা এবং বাজার মনিটরিং এর উদ্দেশ্যে মহানগরের বাজার রোড, পেঁয়াজ পট্টি, পোর্ট রোড এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ মোঃ হেলাল উদ্দিন। এসময় বাজার রোডে মেসার্স প্রগতি ট্রেডার্সে চালের মূল্য তালিকা না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

 

পাশাপাশি পিঁয়াজ পট্টি এলাকায় মেসার্স কৃষি বাণিজ্যালয় পিঁয়াজ সহ বিভিন্ন পণ্যের মূল্য তালিকা হালনাগাদ না থাকায় একই আইনে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মূল্য তালিকা না থাকার অপরাধে ২ জন ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করা হয়। অভিযান পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com