বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বরিশালে ট্রাকের সঙ্গে সিএনজির ধাক্কায় নিহত ১

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ৭৬ বার

বরিশালের বাকেরগঞ্জে মহাসড়কে থামানো গাছবোঝাই ট্রাকের সঙ্গে যাত্রীবাহী সিএনজির ধাক্কায় একজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে বরিশাল-কুয়াকাটা মাহাসড়কের বাকেরগঞ্জ খেজুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ব্যক্তি বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের রামনগর গ্রামের ইউনুস হাওলাদারের পুত্র আব্দুর রহমান এবং আহত দুই জন হলেন বাকেরগঞ্জ পৌর এলাকার ৫ নং ওয়ার্ডের ফিরোজ হাওলাদার ও তার স্ত্রী আমেনা বেগম ।

স্থানীয় সূত্রে জানা যায়, বাকেরগঞ্জের খেজুরতলা বাজার সংলগ্ন মহাসড়কে একটি থামানো গাছবোঝাই ট্রাকের সাথে বরিশাল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সিএনজির ধাক্কা লাগে।

এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন যাত্রী নিহত হন। আহত আরও দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়।

পরিবার সুত্রে জানাযায়, আব্দুর রহমান বরিশালের লংকা বাংলা ব্যাংকে সিকুরিটি গার্ড হিসেবে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতো অফিসের কাজ শেষ করে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হয়।

হাইওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর শাহাদৎ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার বিষয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com