রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালের সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার লাশবাহী অ্যাম্বুলেন্সের সাথে পরিবহনের সংঘর্ষ, পথচারী নারী নিহত বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত বিদুৎপৃষ্টে যুবদল নেতার বাবার মৃত্যু বরিশালে পানিতে ডুবে শিশুর মূত্যু ভূমি অফিসে বরিশাল জেলা প্রশাসনের অ্যাকশন, অনুপস্থিত দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে এমন আন্দোলন গড়ে তোলা হবে যে সরকার টিকতে পারবে না-নাহিদ ইসলাম মহসিন মার্কেটে ভুয়া কমিটির পরিচয়ে চাঁদা আদায়ের অভিযোগ প্রতিবাদ করায় ব্যবসায়ী নেতার ওপর হামলা; সংবাদ সম্মেলন অভিযোগ একাই নদী পরিষ্কার করে তাক লাগিয়ে দিলেন যুবক, পেলেন বিদেশি প্রতিষ্ঠানে চাকরি

অনলাইনে পরীক্ষা দিতে আগ্রহী ববি’র ৮৭ ভাগ শিক্ষার্থী

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ২৮ জুন, ২০২১
  • ৬৫৮ বার

চলমান করোনা পরিস্থিতির মধ্যে অনলাইনে ফাইনাল পরীক্ষা দিতে চান বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রায় ৮৭ ভাগ শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে ‘লিংকার ইন বরিশাল ইউনিভার্সিটি’ নামে একটি ফেসবুক গ্রুপের জরিপে পাওয়া গেছে এই তথ্য।

 

রবিবার থেকে শুরু হওয়া জরিপে মাত্র ২৪ ঘণ্টায় প্রায় সব বিভাগের ১ হাজার ১৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। জরিপে অনলাইনে ফাইনাল পরীক্ষা দিতে আগ্রহ প্রকাশ করেছেন ৮৭.৭ ভাগ শিক্ষার্থী। আর ১২.৩ ভাগ শিক্ষার্থী অনলাইন পরীক্ষায় অনাগ্রহ প্রকাশ করেন। অনলাইন পরীক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে মাস্টার্সের ১৪ ভাগ, স্নাতক শেষ বর্ষের ১৩ ভাগ, তৃতীয় বর্ষের ১২.৫ ভাগ, দ্বিতীয় বর্ষের ১৯.৯ ভাগ এবং প্রথম বর্ষের শিক্ষার্থী ৩৩.৪ ভাগ।

 

বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী আমিনুল ইসলাম আশিক বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে করোনাকালে বিকল্প হিসেবে অনলাইনে ইয়ার ফাইনাল এবং সেমিস্টার ফাইনাল পরীক্ষা নিচ্ছে। সেশন জট কমাতে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও অনলাইনে পরীক্ষার নেওয়ার আহ্বান জানান তিনি।

 

রাষ্ট্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুন নাহার মিশু বলেন, করোনায় অনেকে পিছিয়ে পড়েছেন। এখন অনলাইনে হলেও দ্রুত কোর্স সম্পন্ন করার দাবি জনান তিনি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ মুহসীন উদ্দীন জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিটি অনলাইনে মিডটার্ম ও ভাইভা পরীক্ষার নেওয়ার সুপারিশ করেছে। বর্তমান পরিস্থিতিতে কিভাবে ফাইনাল পরীক্ষা নেওয়া যায়, তা সংশ্লিষ্ট কমিটি সিদ্ধান্ত নেবে।

 

গত বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি মেনে ইতিপূর্বে স্থগিত হওয়া সেমিস্টার ফাইনাল পরীক্ষা সশরীর শুরু করে কর্তৃপক্ষ। ওই দিন দুটি বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২৭ জুন থেকে সব বিভাগের সশরীরে উপস্থিত হয়ে পরীক্ষা স্থগিত করে কর্তৃপক্ষ। তবে অনলাইনে ক্লাস, মিডটার্ম এবং ভাইভা পরীক্ষা চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com