বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বরিশাল মুলাদীতে জমির বিরোধে একজনকে কুপিয়ে হত্যা।। অপর দুই জনকে কুপিয়ে রক্তাক্ত

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৪ বার

বরিশালের মুলাদীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাবুল বেপরী (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।

এসময় একই পরিবারের আরো ২ জনকে কুপিয়ে যখম করা হয়েছে। আশংকাজনক অবস্থায তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তী করা হয়েছে। গতকাল বিকেল তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নে ৯নং ওয়ার্ডে দড়িচর লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানী সূত্র জানায়, উপজেলার সদর ইউনিয়নে ৯নং ওয়ার্ডে দড়িচর লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা বাবুল ব্যাপারীর সাথে প্রতিবেশী করিম মল্লিকের সাথে জমি জমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিলো।

এ নিয়ে আদালতে একাধিক দেওয়ানী মামলা রয়েছে। এমনকি কাজিরহাট থানায় উভয়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে।

শুক্রবার বিকেল তিনটার দিকে কাঠেরপুল সংলগ্ন এলাকায় এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডা হয়।

এসময় করিম মল্লিকের পুত্র করিম মল্লিকের নেতৃত্বে ইউসুফ মল্লিক, বেল্লাল সরদার, জুলহাস সরদার, সুলাইমান সরদার, রাজীব শরীফ, নাজমুল সিকদার, নুপুর বেগম, বাপ্পি হাওলাদার সহ ১৫/২০ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্র দিয়ে বাবুল বেপারীকে এলাপাথারী কোপাতে থাকে। এসময় তাকে রক্ষার জন্য এগিয়ে এলে ভাতিজা আলীম বেপারী (৪০), রেশমা বেগম (৩৫)কে কুপিয়ে যখম করা হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যব্যরত চিকিৎসক বাবুল বেপারীকে মৃত বলে ঘোষনা করে। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরন করা হয়।

এ ব্যাপারে মুলাদী থানা অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম বলেন হত্যাকান্যের পরপরই খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌছেছে।

এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি। তবে এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com