মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ছাত্রদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ; থানায় আটক হামলা ঠেকাতে গিয়ে সাংবাদিক আহত, ভাঙচুর বরিশালে বৃদ্ধকে হত্যার অভিযোগে আটক ৪ জুলাই আগস্টে বিএনপির মিছিলে হামলা ও হত্যা চেষ্টার ২ মামলার আসামি রিপন জেলা প্রশাসন কার্যালয়ে বীরদর্পে কর্মরত বড় যুদ্ধেও ইরানে ক্ষমতার কাঠামো ভেঙে পড়ার সম্ভাবনা কম জুলাই গণঅভ্যুত্থান ও ১৬ বছরের দুঃশাসন নিয়ে ২১টি ফিল্ম তৈরি করেছি: ফারুকী নরসিংদীতে ধর্ষণের পর হত্যার ঘটনায় মামলা, বিএনপি নেতাসহ গ্রেফতার ৫ বরিশাল প্রেসক্লাবে ইফতার মাহফীলে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বাবুগঞ্জে যৌথ বাহিনীর হাতে বিএনপি নেতা আটক সেবায় সাফল্যে বরিশালে প্রশংসিত বিএমপি কমিশনার

ববি’তে তিন দফা দাবিতে আমরণ অনশনে সাত শিক্ষার্থী; রাতে একসাথে ঘুমালেন ভিসি

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৮ বার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অবকাঠামো উন্নয়নসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের পর এবার বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত নয়টা থেকে আমরণ অনশনে বসেছেন সাতজন শিক্ষার্থী।

ববি’র গ্রাউন্ড ফ্লোরে অনশনে বসা শিক্ষার্থীরা হলেন-ইংরেজি বিভাগের শারমিলা জামান সেঁজুতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অমিয় মন্ডল, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের তাজুল ইসলাম, রসায়ন বিভাগের মো. আবুবকর সিদ্দিক, দর্শন বিভাগের পিয়াল হাসান, লোকপ্রশাসন বিভাগের তামিম আহমেদ রিয়াজ এবং আইন বিভাগের শিক্ষার্থী শওকত ওসমান স্বাক্ষর।

জানা গেছে, তিন দফা দাবিতে শিক্ষার্থীদের অনশনে বসার খবর পেয়ে রাত একটার দিকে ঘটনাস্থলে ছুঁটে আসেন বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম। তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলেন কিন্তু তারা (শিক্ষার্থী) তাদের দাবির প্রতি অনড় থাকায় উপাচার্য অনশনে বসা ববি’র শিক্ষার্থীদের সাথে গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করেন।

অনশনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, আমরা একটানা ৩৬ দিন ধরে আন্দোলন করে আসলেও প্রশাসনের টনক নড়েনি। তাই বাধ্যহয়ে আমরা আমরণ অনশন শুরু করেছি। তারা আরও বলেন, কেন প্রশাসন আমাদের কথা শুনছেন না, তা আমরা বুঝতে পারছি না।

শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো-দ্রুত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি ও অবকাঠামো সম্প্রসারণ এবং পরিবহন সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে।

শিক্ষার্থীদের উত্থাপিত তিন দফার অবকাঠামো উন্নয়নের মধ্যে রয়েছে-বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফেজের উন্নয়নের জন্য ফিজিবিলিটি টেস্টের বাজেট সর্বোচ্চ ছয় মাসের মধ্যে শেষ করতে হবে। পরবর্তীতে একনেকে বাজেট অনুমোদন বাধ্যতামূলক করতে হবে এবং অনুমোদনের সাথে সাথে কাজ শুরু করার বিষয়ে সরকার, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় থেকে লিখিত প্রজ্ঞাপন জারি করতে হবে।

জমি অধিগ্রহণ :
বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ দুইশ’ একর জমির মধ্যে এখন পর্যন্ত মাত্র ৫০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। বাকি ১৫০ একর জমি দ্রুততম সময়ের মধ্যে অধিগ্রহণ করতে হবে। কোন জায়গা থেকে কতো একর জমি অধিগ্রহণ হবে এবং কতো দিনের মধ্যে তা সম্পন্ন করা হবে সে বিষয়ে যৌক্তিক পরিকল্পনাসহ প্রজ্ঞাপন জারি করতে হবে।

পরিবহন ব্যবস্থা :
স্বতন্ত্রভাবে বিশ্ববিদ্যালয়ের জন্য শতভাগ পরিবহন নিশ্চিত করতে হবে। তবে কতোদিনের মধ্যে এই পরিবহন ব্যবস্থা বাস্তবায়ন করা হবে তার পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রকাশ করতে হবে। নিজস্ব পরিবহন সংগ্রহ না হওয়া পর্যন্ত বিআরটিসির পরিবহন ব্যবস্থার মাধ্যমে শতভাগ পরিবহন নিশ্চিত করতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, উল্লেখিত দাবিগুলো যথাযথ শর্ত অনুযায়ী বাস্তবায়নের বিষয়ে লিখিত প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত আমরণ অনশন অব্যাহত থাকবে। তবে দাবিগুলো শতভাগ পূরণ হলেই আন্দোলন স্থগিত করা হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম বলেন-শিক্ষার্থীদের অনশনে বসার বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com