শনিবার, ০৬ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম :
টেকনাফে কোস্টগার্ডে অভিযানে মালয়েশিয়াগামী বোট থেকে ৫০ জন উদ্ধার ৯ মানবপাচারকারী আটক জুন মাসকে মশক নিধন মাস হিসেবে ঘোষণা বিসিসি প্রশাসকের বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত

নিরাপদ পার্কিংয়ের দাবিতে দ্বিতীয় দিনের মতো বেসরকারি অ্যাম্বুলেন্স সমিতির ধর্মঘট

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৯৩ বার
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিরাপদ পার্কিংয়ের দাবিতে দ্বিতীয় দিনের মতো ধর্মঘটে পালন করছে বেসরকারি অ্যাম্বুলেন্স সমিতি।

বুধবার সকাল ৯ টা থেকে থেকে তারা এই ধর্মঘট শুরু করে। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) ও হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নিয়েয় ধর্মঘট কর্মসূচি পালন করে অ্যাম্বুলেন্স মালিক ও চালকরা।

সমিতির নেতৃবৃন্দ জানান, যথাযথ পার্কিং না থাকায় প্রায়ই অ্যাম্বুলেন্স দুর্ঘটনার ঝুঁকিতে পড়ছে। এছাড়া রোগী পরিবহনের সময়ও দেখা দিচ্ছে নানা ভোগান্তি। তারা আরো জানায়, হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত সুনির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না করলে আন্দোলন আরও কঠোর করা হবে।

অন্যদিকে রোগীর স্বজনরা বলছেন, বেসরকারি অ্যাম্বুলেনে্‌সর ধর্মঘটের কারনে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। কারণ সরকারি অ্যাম্বুলেন্স পর্যাপ্ত না থাকায় সময়মতো তা পাওয়া যাচ্ছে না। সেইসাথে সরকারি অ্যাম্বুলেন্স বরিশালের বাহিরেও যেতে চাচ্ছেনা। এক্ষেত্রে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রোগীদের নিয়ে যেতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্বজনদের।

যদিও সরকারি হাসপাতাল কম্পাউন্ডের ভেতরে বেসরকারি অ্যাম্বুলেন্সের পার্কিং এর কোন ব্যবস্থা করার সুযোগ নেই বলে জানিয়েছেন পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com