শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

চার ঘন্টা পর নিখোঁজ গৃহবধুর মরদেহ উদ্ধার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১১২ বার

খালের পানিতে ডুবে নিখোঁজের চার ঘন্টা পর গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠী নামক এলাকায়।

তথ্যের সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের গৌরনদীর স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে আশোকাঠী বাসস্ট্যান্ড সংলগ্গ পালরদী খালে গোসলে নেমে এক সন্তানের জননী গৃহবধু উম্মে হানিয়া বিথী (৩৫) নিখোঁজ হয়।

গৃহবধু বিথী গৌরনদী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হরিসেনা গ্রামের বাসিন্দা প্রবাসী রিপন সরদারের স্ত্রী এবং দক্ষিণ বিজয়পুর গ্রামের শাহ আলম সিকদারের মেয়ে।

মৃত বিথীর পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি আরো জানান, গৃহবধূ বিথী কিছুটা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

বুধবার সকালে বিজয়পুরস্থ তার বাবার বাসা থেকে বের হয়ে পালরদী খালে গোসলে নেমে নিখোঁজ হয়।

স্টেশন অফিসার মো. বিপুল হোসেন আরো জানিয়েছেন, নিখোঁজের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। পরে দুপুর একটার দিকে খাল থেকে গৃহবধু বিথীর মরদেহ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com