মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন : রনিসহ ৮১ জনের নামে মামলা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ১৪৪ বার

স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনির বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) দিবাগত রাতে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী বাহাদুর শিকদার বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেছেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে থানার ওসি মো. মিজানুর রহমান জানিয়েছেন, মামলায় স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক মহিউদ্দিন রনিকে একমাত্র নামধারী আসামি করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাতনামা আরও ৮০ জনকে আসামি করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান চলছে।

বাদি তার এজাহারে আসামিদের বিরুদ্ধে জনতার ওপর হামলা, হত্যার উদ্দেশে আঘাতসহ মারধর করে গুরুত্বর ও সাধারন জখম এবং হুমকির অভিযোগ এনেছেন।

মামলায় বাদি এজাহারে আরও উল্লেখ করেছেন, গত কয়েকদিন ধরে মহিউদ্দিন রনির নেতৃত্বে অজ্ঞাতনামা আসামিরা বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছেন। তারই ধারাবাহিকতায় গত রবিবার (১৭ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রনির নেতৃত্বে হাসপাতালের মেডিসিন-২ এর চিকিৎসক ডা. দিলিপ রায়ের পথরোধ করে তাকে বেধরকভাবে মারধর করা হয়।

এসময় ঘটনাস্থলের পাশে দাঁড়ানো ছিল বাদি বাহাদুর। আসামিরা বেআইনিভাবে জনতার ওপর লোহার রড, লাঠিসোঁটা নিয়ে অতর্কিত হামলার সময় মহিউদ্দিন রনির হাতে থাকা লোহার রড দিয়ে তার (বাহাদুর) মাথায় আঘাত করে। এছাড়াও এলোপাথারিভাবে পিটিয়ে আহত করা হয়। হামলাকারীদের কবল থেকে রক্ষায় কতিপয় কর্মচারী এগিয়ে এসে তাকে প্রাণে রক্ষা করেন।

এ সময় আসামিরা ইটপাটকেল নিক্ষেপ করে রোগীদের স্বজনসহ কয়েকজন কর্মচারীকে রক্তাক্ত জখম করেছে। একপর্যায়ে আসামিরা হাসপাতালের কর্মচারীদের রাস্তায় পেলে খুন জখমের হুমকি প্রদর্শন করেন।

উল্লেখ্য, এরপূর্বে গত ১৪ আগস্ট দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার জুয়ের চন্দ্র শীল বাদি হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ওই অভিযোগে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলা ও ভাঙচুরের অভিযোগ এনে মহিউদ্দিন রনি ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফিসহ ৪২ জনকে আসামি করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com