মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

বরিশালে আন্দোলনকারী ও হাসপাতালের কর্মচারীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ১৬০ বার

বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কর্ম ক্ষেত্রে নিরাপত্তার দাবিতে ডাক্তার চিকিৎসক এবং নার্সরা আন্দোলন শুরু করেছ।

আজ সকাল সাড়ে ১১ টায় বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটোকে অবস্থান নেয় চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।

মেডিসিন বিভাগের ভবনের সামনে থেকে একটি মিছিল শুরু করে তারা। মিছিলটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে প্রধান সড়কে যায়, সেখান থেকে ফিরে হাসপাতালের প্রধান ফটোকের গেটে সমাবেশ করে।

এ সময় আন্দোলনকারীরা সাংবাদিকদের জানান, গত ১৮ দিন যাবত তারা নানাভাবে হেনস্থার শিকার হয়েছেন, চিকিৎসকদের উপর শিক্ষার্থী নামধারীরা একাধিকবার হামলা চালিয়েছে কর্মকর্তা-কর্মচারীদের অপদস্ত করেছে। এ অবস্থায় শের ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে কর্মক্ষেত্রের পরিবেশ বিনষ্ট হয়েছে।

নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে এ অবস্থায় চিকিৎসক নার্স কর্মকর্তা কর্মচারীরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছে। হাসপাতালে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে আন্দোলন শুরু করেছে সকল শ্রেণীর কর্মচারীরা। এ সময় কিছু বিশৃঙ্খলা দেখা দেয়৷ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে অনশনরত শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ায় তাদের চিকিৎসার জন্য মেডিসিন বিভাগে নেয়া হয়।

আন্দোলনের ৩ দফা দাবি যৌক্তিক দাবি করেছে হাসপাতাল পরিচালক। দ্রুত সকল সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com