শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

যুক্তরাষ্ট্রে পিএইচডি সুযোগ—মনিকে সংবর্ধনা দিল হাবিপ্রবির রসায়ন সমিতি

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৮২ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষার্থী নাসিম আহমেদ মনি সম্প্রতি  ইউ.এস. এর ক্লেমসন বিশ্ববিদ্যালয়ে Ph.D in Chemistry প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ অর্জন করায় তাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল তিন’টায় বিভাগটির ৪০৫ নং কক্ষে রসায়ন সমিতি, রসায়ন বিভাগ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়। এসময় তার এ অর্জনের পেছনের গল্প সবার সাথে শেয়ার করেন তিনি।
অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর ড. মো.আতিকুল ইসলাম বলেন, ‘মনির এই অর্জন আমাদের বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তার এই পথচলা বিভাগের অন্যান্য শিক্ষার্থীদের মাঝে  উচ্চাকাঙ্ক্ষা ও আত্মবিশ্বাস সঞ্চার করবে।’
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বিভাগটির চেয়ারম্যান অধ্যাপক ড. বলরাম রায়। এসময় বিভাগটির শিক্ষক অধ্যাপক ড. মো. নাজিম উদ্দিন, সহযোগী অধ্যাপক ড. উত্তম কুমার সরকার, সহকারী অধ্যাপক রেজাউল করিম সহ বিভাগটির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
নাসিম আহমেদ মনি বিভাগটির ১ম ব্যাচের (২০১৫ শিক্ষাবর্ষে) শিক্ষার্থী এবং সর্বশেষ একটি স্বনামধন্য ফার্মাসিউটিক্যালস প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তার এ অর্জনে গর্বিত হাবিপ্রবির রসায়ন বিভাগ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com