বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বিদেশি শিক্ষার্থীর কক্ষের ছাউনি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৬৫ বার

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যায় এক গোপন সংবাদের ভিত্তিতে আনন্দ বার্তা ২৪. কম এর হাবিপ্রবি প্রতিনিধি জানতে পারেন- এক বিদেশি শিক্ষার্থীর কক্ষের পেছনের ছাউনিতে (শেড) একটি দেশীয় ধারালো অস্ত্র (সামুরাই) পড়ে আছে। বিষয়টি আতঙ্কে পরিণত না হয়, সেজন্য প্রথমে বিষয়টি’কে গোপন রাখতেও বলেন তিনি।

পরদিন সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহাকে অবহিত করা হলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেন এবং হল কর্তৃৃপক্ষের উপস্থিতিতে তা উদ্ধার করা হয়।
ঘটনাটি ঘটেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৫৩৬ নম্বর কক্ষের শেড/ছাউনিতে। পরে জানাজানি হলে বিষয়টি চাঞ্চল্যের সৃষ্টি করে।
প্রাথমিকভাবে জানা যায় নি, কে বা কারা এমনটি করেছে। তবে প্রশাসন বিষয়টি আমলে নিয়েছে। বিদেশী শিক্ষার্থীরাই অপরাধের সাথে জড়িত কিনা তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে হল কর্তৃপক্ষ। এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে।
একাধিক দেশি শিক্ষার্থীর ভাষ্যমতে, বিদেশি শিক্ষার্থীদের বেশিরভাগই মাদকাসক্ত এবং মাঝেমধ্যেই তারা একে অপরের সঙ্গে ঝামেলা এবং সংঘর্ষে লিপ্ত হন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com