শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

হাবিপ্রবির রিমা চত্বর – ঘটনাপ্রবাহ, নামকরণের ইতিহাস 

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২০৯ বার
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি অতি পরিচিত স্থানের নাম ‘রিমা চত্বর’। নামটি সবার মুখে মুখে থাকলেও এর নামকরণের ঘটনা এখনো অজানা বর্তমান সময়ের বেশিরভাগ শিক্ষার্থীর। পাশাপাশি রয়েছে মতপার্থক্য।
ঘটনা- শুক্রবার (৪ মার্চ ২০১৬) সন্ধ্যা সাড়ে ৭ টা ; অটোরিকশায় চড়ে ক্যাম্পাসে আসার পথে দিনাজপুর-রংপুর-ঢাকা মহাসড়কের চেহেলগাজী নামক স্থানে ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত হন হাবিপ্রবির শিক্ষার্থী রহিমা আক্তার রিমা।
ট্রাকচালকের বিচারের দাবিতে শিক্ষার্থীরা টানা কয়েকদিন আন্দোলন করে। পরবর্তীতে ওই সময় প্রশাসন রিমা চত্বর নামক এই স্থানে সুন্দর করে বসার জায়গা তৈরি করে।
পাশাপাশি কয়েকটি ফুসকা ও চটপটির দোকানও বসে এখানে।
এখানে শিক্ষার্থীদের আনাগোনা বাড়তে থাকে, পরে শিক্ষার্থীদের মুখে মুখে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার মাধ্যমে এই স্থানের নাম হয়ে যায় রিমা চত্বর।
সেদিনের ওই দুর্ঘটনায় তার সহপাঠী সজীব আহত হন। তাৎক্ষণিক তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রিমা ও সজীব ফুড ইঞ্জিনিয়ারিং অনুষদের শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন। রিমার বাড়ি কুড়িগ্রাম জেলার চিলমারীতে। সজীবের বাড়ি ঢাকায়। ওইদিন রাত ২ টায় যথাযথ কার্যাদি সম্পন্ন করে রিমার মরদেহ পরিবারের (মামার) কাছে হস্তান্তর করা হয়।
একইদিন সড়ক দুর্ঘটনায় নিহত হন বিশ্ববিদ্যালয়ের কর্মচারী আব্দুর রহমান টিটু (৩৫) । বিশ্ববিদ্যালয়ের একটি  চলন্ত বাস থেকে রাস্তায় পড়ে চাকার নিচে পিষ্ট হয়ে তিনি নিহত হন। বাসটি পিকনিক থেকে ফিরছিল।
সন্ধ্যার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে। নির্মাণাধীন সড়কে গাড়ির প্রচন্ড ঝাঁকুনির কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ।
এর প্রেক্ষিতে  ৬ মার্চ নিরাপদ সড়কের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে মানববন্ধন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com