শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

বরিশালে একদিনে ১৩৮ জন ডেঙ্গু আক্রান্ত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৩৯ বার

বরিশাল বিভাগের সাতটি সরকারি হাসপাতালসহ স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে গত ২৪ ঘন্টায় ১৩৮ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছে।

এরমধ্যে বরগুনা জেলায় সবচেয়ে বেশি আক্রান্ত ৮২ জন।

আজ মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানিয়েছেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল।

স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ১৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।

এছাড়া বরিশাল জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে পাঁচজন।

পটুয়াখালী জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ১৮ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন।

ভোলা সদর হাসপাতালে তিনজন।

বরগুনায় ৮২, ঝালকাঠিতে তিনজন রোগী ভর্তি হয়েছেন।

একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১০৭ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, বর্তমানে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার সংখ্যা উদ্বেগ ও আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে।

এ পরিস্থিতি থেকে বেরুতে চিকিৎসার চেয়ে প্রতিরোধ জরুরি।

কারণ আমাদের চিকিৎসা দেয়ার সামর্থ্যের মধ্যে থাকতে হবে।

সামর্থ্যের বাহিরে গেলে আমরাতো কিছু করতে পারবো না।

তাই মশার বিস্তার রোধ করতে বাড়ির আশে-পাশে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। মশার কামড় থেকে নিজেকে রক্ষায় ব্যবস্থা নিতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com