মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

নির্বাচনের পূর্বে তারেক রহমান দেশে ফিরবেন : আউয়াল মিন্টু

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ৯১ বার

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগীয় সাংগঠনিক টিম প্রধান আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠকে নির্বাচন এগিয়ে আনার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

ফেব্রুয়ারীর মধ্যে নির্বাচন করা গেলে বুঝতে হবে বৈঠক ফলপ্রসু হয়েছে।

আজ রবিবার দুপুরে বরিশাল ক্লাবের হল রুমে মহানগর বিএনপির উদ্যোগে সদস্য ফরম নবায়ন ও তৃনমূল পর্যায়ে প্রাথমিক সদস্য ফরম বিতরন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, এতে করে দেশের মধ্যে যে অস্থিতিশীলতা রয়েছে তা কমে আসবে এবং স্থিতিশীল হবে দেশ। অর্থনেতিক প্রবৃত্তি বাড়বে, অর্থনৈতিক কর্মকান্ডও বাড়বে। এ কারনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচন নিয়ে কিছু দল বিরোধীতা করার বিষয়ে মিন্টু বলেন, এটাকে গুরুত্ব না দিয়ে দেশের বেশীরভাগ রাজিনৈতিক দল কি চায় সেদিকে গুরুত্ব দিতে হবে।

দেশে বিএনপিসহ ৬২টি দল রয়েছে যার বেশীরভাগ নির্বাচনের পক্ষে। নির্বাচনের পূর্বে তারেক রহমান দেশে ফিরবেন বলে জানান এ নেতা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি মহানগর কমিটির নেতৃবৃন্দের কাছে সদস্য ফরম নবায়ন ও তৃনমূল পর্যায়ে প্রাথমিক সদস্য ফরম তুলে দেন।

উপস্থিত ছিলেন বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহাবুবুল হক নান্নুসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com