মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মৌলভীবাজারে জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটক উদ্ধার গৌরনদীর মহিলা মাদ্রাসার আবাসিক রুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার বিশ্বকাপ ফুটবল ২০২৬ এগিয়ে এসে মেসিকে জড়িয়ে ধরলেন ইয়ামাল, হৃদয় ছুঁয়ে গেল দুই প্রজন্মের আলিঙ্গন

সৌদির সঙ্গে মিল রেখে বরিশালে ঈদ উদযাপন

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ জুন, ২০২৫
  • ১১১ বার

সৌদি আরবের সঙ্গে মিল থেকে প্রতিবারের ন্যায় এবারও বরিশাল শহর থেকে শুরু করে জেলার দশ উপজেলার কয়েকটি স্থানে পালিত হচ্ছে ঈদ-উল-আযহা।

দেশে রাষ্ট্রীয়ভাবে আগামীকাল শনিবার ঈদ উৎসব পালনের ঘোষণা দেওয়া হলেও এসব গ্রামে একদিন আগে আজ শুক্রবার ঈদ উদযাপিত হচ্ছে।

এরা চট্টগ্রামের চন্দনাইশ কাঞ্চন নগর পশ্চিম এলাহাবাদ জাহাগিরিয়া শাহ্সুফি মমতাজিয়া দরবার শরীফের অনুসারী। পৃথিবীর কোথাও চাঁদ দেখা গেলে এবং মক্কা নগরীর সাথে তাল মিলিয়ে এরা ঈদ উদযাপন করে আসছেন। বরিশাল বিভাগে এদের ৭৫টি মসজিদ রয়েছে।

বিভাগীয় প্রধান মসজিদ নগরীর ২৩নং ওয়ার্ডের তাজকাঠীর হাজী বাড়ী এলাকায়। সকাল ৮টায় এই মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে তারা এক অপরের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়। পাশাপাশি তারা পশু জবাই দিয়ে কোরবানি শুরু করেন।

এ ছাড়া নগরীর জিয়া সড়ক, টিয়াখালী, হরিনাফুলিয়া এবং সদর উপজেলার সাহেবের হাট এলাকায়ও আগাম ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

অন্যদিকে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার খানপুরা, কেদারপুর, মাধবপাশা এই ছয়টি গ্রামের সহস্রাধিক পরিবার, মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ উপজেলায় এবং বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন, পতাং ও লাহারহাট গ্রামে চন্দনাইশ এলাহাবাদ জাহাগিরিয়া শাহছুফি দরবার শরিফের আনুমানিক আড়াই হাজার অনুসারী রয়েছেন।

এসব এলাকাতেও আগাম ঈদ উদযাপন চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com