শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

মাগুরায় ইজিবাইক চোর সন্দেহে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক নিহত, আহত ৪

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : সোমবার, ১৯ মে, ২০২৫
  • ১৩৭ বার

মাগুরায় সদরে মানসিক ভারসাম্যহীন যুবক রিপন শেখকে (৪০) রাতে বিড়ির আগুন চাইতে গিয়ে ইজিবাইক চোর সন্দেহে আটক করে মারধর করে।

এ সময় তার স্বজনরা তাকে উদ্ধার করতে গিয়ে প্রতিপক্ষ আলম মোল্যার ছেলে আল আমিন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ৪ জনকে আহত করে। আহতদেরকে মাগুরা সদর হাসপাতালে আনা হলে গুরুতর আহত পাঞ্জু শেখের ছেলে হাসান শেখকে (১৮) কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রবিবার রাত সাড়ে ১২ টার সময় মাগুরা সদর উপজেলার বগিয়া ইউনিয়নের আলোকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মানসিক ভারসাম্যহীন যুবক রিপন শেখ একই গ্রামের মৃত জয়নাল শেখের ছেলে।

স্থানীয়রা জানান, আলোকদিয়া গ্রামের মৃত জয়নাল শেখের মানসিক ভারসম্যহীন ছেলে রিপন শেখ (৪০) রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে প্রতিবেশী আলম মোল্লার ছেলে রাজিব (৩০) এর কাছে বিড়ি চাইতে গেলে রাজিব রিপনকে ইজিবাইক চোর মনে করে তাকে ধরে গাছের সাথে বেঁধে উপর্যুপরি মারধর করে।

এ ঘটনা রিপনের পরিবার জানতে পেরে ঘটনাস্থলে এসে রাজিব ও তার পরিবারের লোকদের সাথে বিক বিতন্ডার এক পর্যায়ে আল রাজিবের ছোট ভাই আল আমিন (২৩) ঘর থেকে ধারালো অস্ত্রো এনে এলোপাতাড়ি কুপিয়ে ৪ জনকে গুরুতর জখম করে।

এ সময় স্থানীয়রা তাদেরকে দ্রুত মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক হাসানকে মৃত ঘোষণা করে। অন্যদের হাসপাতালে চিকিৎসা চলছে। আহতরা হলো মিজান (৪৮), রিপন (৪০), পাঞ্জু শেখ (৬০) । এদের সকলের বাড়ি আলোকদিয়া গ্রামে।

মাগুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আয়ুব আলী জানান, লাশ ময়না তদন্ত রিপোর্টের জন‌্য সদর হাসপাতাল মর্গে ফাঠানো হয়েছে। পরবর্তী সহিংসতা এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com