

বরিশাল বিভাগীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক অনুষ্ঠান ২০২৫।
আজ ১৯ মে সোমবার দুপুর সাড়ে ১২ টায় ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় বরিশাল এর আয়োজনে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন কাশিপুরে বরিশাল বিভাগীয় পর্যায়ে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালক স্থানীয় সরকার বিভাগীয় কার্যালয় খোন্দকার আনোয়ার হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, উপ-পরিচালক ইমাম প্রশিক্ষণ একাডেমী মাওলানা মোঃ রফিকুল ইসলাম, উপ-পরিচালক ইসলামিক ফাউণ্ডেশন বিভাগীয় কার্যালয় মোঃ আলম হোসেনসহ বরিশাল জেলার ইমাম বৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসনে সন্ত্রাস, জঙ্গীবাদ, নারী ও শিশু নির্যাতন, মাদক প্রতিরোধ সংক্রান্ত বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে দেশ ও দশের মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।