শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইকিউএসির আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৮৬৭ বার
বরিশাল বিশ্ববিদ্যালয়ে আইকিউএসি আয়োজিত ‘আউটকাম বেসড এডুকেশন (ওবিই) কারিকুলাম টেমপ্লেট’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৬ জুন) সকাল ১০ টায় জুম কনফারেন্সের মাধ্যমে এই অনলাইন কর্মশালার  উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সম্মানিত সদস্য প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ।
উদ্বোধনকালে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন গুণগত ও মানসম্মত  শিক্ষা নিশ্চিতে  প্রশিক্ষণের কোন বিকল্প নেই। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানের পর্যায়ে উন্নতিকরনে শিক্ষা কারিকুলামকে এমনভাবে সাজাতে হবে যাতে করে শিক্ষার্থীরা উপকৃত হয় এবং বিশ্বমানের চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেদেরকে দক্ষ করে গড়ে তুলতে পারে।
আর তাহলেই শিক্ষা ব্যবস্থার  আমল পরিবর্তন সম্ভব। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি পরিচালনা করেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. এস এম কবীর।
কর্মশালায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন, অতিরিক্ত পরিচালক ড. রহিমা নাসরিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান,  সেলফ অ্যাসেসমেন্ট কমিটির সকল সদস্যসহ দপ্তরের অন্যান্যরা সংযুক্ত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com