মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

মে দিবসের অনুষ্ঠান শেষে ফেরার পথে শ্রমিকদল নেতা নিহত

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১০১ বার

মহান মে দিবস উপলক্ষে জেলার উজিরপুর উপজেলা শ্রমিক দলের কর্মসূচিতে অংশগ্রহন শেষে বাড়ি ফেরার পথে হানিফ পরিবহনের চাঁপায় শ্রমিক দল নেতা মানিক গাজী (৬৫) নিহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (পহেলা মে) দুপুর দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার সোনারবাংলা সাকুরা পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায়।

নিহত মানিক গাজী ওটরা গ্রামের বাসিন্দা এবং ওটরা ইউনিয়ন শ্রমিকদলের সদস্য ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী (ঢাকা মেট্রো ব-১২-১৮৫৭) হানিফ পরিবহন বেপরোয়াগতিতে দূর্ঘটনাস্থল অতিক্রমকালে মহাসড়ক পারাপাররত মানিক গাজীকে চাঁপা দেয়।

স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় মানিক গাজীকে উদ্ধার করে উজিরপুর উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃতবলে ঘোষণা করেন।

সূত্রে আরও জানা গেছে, মহান মে দিবস উপলক্ষে মানিক গাজী উজিরপুর উপজেলা সদরে শ্রমিক দলের কর্মসূচিতে অংশগ্রহন করেন। এরপর তিনি বাড়ি ফেরার পথে হানিফ পরিবহনের চাঁপায় নিহত হন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম জানান, ঘটনার পর পরই স্থানীয়রা ঘাতক হানিফ পরিবহনটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com