শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় ডাকাতির প্রস্তুতিকালে রিভলবার, দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার বরিশালে বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু দৌলতদিয়া ফেরি ঘাটে রেলিং ভেঙে বাস পদ্মায় সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রী সহ মৃত্যু ৩ দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে হিজলার মেঘনার তীরে শত শত নারী-পুরুষের মানববন্ধন ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার ম্যাচ কবে কখন কোথায়? দেখে নিন এক নজরে গোপালগঞ্জে অটোরিকশার ধাক্কায় স্কুলছাত্র নিহত লেনদেন বন্ধ রাখলো গ্রাহকরা, বরিশাল ইসলামী ব্যাংকে এক ঘন্টা কলম বিরতি চাঁদা দাবি ও হামলার ঘটনায় ব্যবসায়ীদের বিক্ষোভ, দোকানপাট বন্ধ

উজিরপুরে বাসুদেবের হত্যা না আত্নহত্যা-রিপোর্টের অপেক্ষায় পুলিশ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ২৬ জুন, ২০২১
  • ৫৭২ বার

বরিশাল জেলার উজিরপুরে পরকীয়া প্রেমিকার বাড়ি থেকে এক ইউপি সদস্য’র (মেম্বার) ভাইয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২৬ জুন) সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়।

 

পুলিশ জানায়, হারতা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মৃত নারায়ন চক্রবর্তীর ছেলে ও ইউপি সদস্য নিখিল চক্রবর্তীর ভাই ব্যবসায়ী ২ সন্তানের জনক বাসুদেব চক্রবর্তী টুনু (৪৫) বিষপান করেছে বলে বিষয়টি ২৫ জুন রাত পৌনে ২ টার দিকে ০১৭৬৮৯১৩৫৫৪ নম্বর দিয়ে মহিলা কন্ঠে ফোন করে হারতা বাজারের ডাঃ নগেন্দ্রনাথ হালদারকে জানান।

 

ফোন পেয়ে গভীর রাত হওয়ায় ডাঃ ওই রোগীকে তার চেম্বারে নিয়ে আসতে বলেন। এর কিছুক্ষন পরে জামবাড়ী এলাকার মৃত সিব ভাংরার ছেলে উত্তম ভাংরা (৫২) ফোন করে বিষয়টি ওই এলাকার চৌকিদার গৌতম বাড়ৈকে জানান। সে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থল পৌছে মূমূর্ষ অবস্থায় পরে থাকা ব্যাক্তিকে চিনে ফেলেছে এবং তার পরিবারকে খবর দেয়।

 

এরপর ইউপি সদস্য নিখিল চক্রবর্তী ঘটনাস্থল ছুটে এসে তার ভাই ব্যবসায়ী বাসুদেব চক্রবর্তী টুনুকে মূমূর্ষ অবস্থায় উদ্ধার করে দ্রুত ডাঃ নগেন্দ্রনাথ হালদারের কাছে নিয়ে যায়। ভোর সাড়ে ৪ টায় তাকে মৃত্যু ঘোষনা দেয়। এদিকে উজিরপুর মডেল থানার ওসি রহস্য উৎঘাটনের স্বার্থে উত্তম ভাংরার বোন মিতু ভাংরা (৩৫)কে জিজ্ঞাসা বাদের জন্য আটক করে থানায় নিয়ে যায়।

 

জানা যায় মিতু ভাংরার প্রথম বিবাহ হয় পয়সারহাট বামশীল। সেখানে ২টি সন্তান রয়েছে। ২য় বিবাহ হয় কুচিয়ারপার হিরো মল্লিকের সাথে সেখানেও ১টি পুত্র সন্ত্রান রয়েছে। সে কালাম সরদারের বাড়ীতে ভাড়ায় থাকেন। পরিবার ও স্থানীয়দের দাবী মিতু ভাংরার সাথে পরিকিয়ার জেরেই তার ভাই বিজয় ভাংরা(৫২),উত্তম ভাংরা(৪২) মিলে ব্যবসায়ী টুনুকে পরিকল্পিত ভাবে হত্যা করেছে।

 

এ ব্যপারে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল আহসান জানান- বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে এবং মিতুকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com