রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন দায়িত্ব পেলেন ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, গেজেট প্রকাশ সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী বাংলাদেশ নিয়ে আমরা ছিনিমিনি খেলতে পারিনা-আইন মন্ত্রী বরিশাল সাংবাদিক ফোরামের নতুন কমিটি গঠন বাকেরগঞ্জে জমির দ্বন্দ্বে হামলা-মামলার ষড়যন্ত্রে লিপ্ত ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেল জুলাই সনদ’ নিয়ে যদি কেউ কোনো ধরনের প্রতারণা বা চক্রান্ত করার চেষ্টা করে, তবে তার পরিণতি কখনো ভালো হবে না-নায়েবে আমীর চরমোনাই ক্ষমতায় এসেই জুলাই যুদ্ধাদের সাথে বেইমানি করেছে-বাবর বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণে দগ্ধদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন! চিকিৎসার দ্বায়িত্ব নিবে বিভাগীয় প্রশাসন! নারী ও শিশু নির্যাতন মামলায় অভিযুক্ত ববি শিক্ষকের সাময়িক বরখাস্ত

নদীতে গোসল করতে নেমে মামা-ভাগ্নির মৃত্যু

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
  • ১০৯ বার

মেঘনা নদীর শাখা বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামের অপু চৌধুরীর স্ব-মিল সংলগ্ন এলাকার নদীতে আজ মঙ্গলবার দুপুরে গোসল করতে নেমে মামা ও ভাগ্নির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

এরমধ্যে পাঁচ বছরের মামা আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হলেও ছয় বছরের ভাগ্নি সাউদা আক্তারের সন্ধান মেলেনি।

মৃত আব্দুল্লাহ বাউশিয়া গ্রামের মো. মোক্তার বাঘার ছেলে ও নিখোঁজ সাউদা আক্তার একই গ্রামের শামীম বয়াতীর মেয়ে। সম্পর্কে তারা আপন মামা ও ভাগ্নি।

হিজলা উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আওলাদ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুপুর দেড়টার দিকে বাউশিয়া গ্রামের একটি স্ব-মিলে সংলগ্ন মেঘনার শাখা নদীতে গোসল করতে নেমে মামা আব্দুল্লাহ ও ভাগ্নি সাউদা আক্তার নিখোঁজ হয়।

অনেক খোঁজাখুজির পর আব্দুল্লাহর লাশ উদ্ধার করা হলেও সাউদার কোন সন্ধান মেলেনি।

তিনি আরও জানান, বরিশালের ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে পৌঁছলে পূণঃরায় নিখোঁজ সাউদা আক্তারের সন্ধানে তল্লাশী অভিযান পরিচালনা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com