শনিবার, ১৩ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিলো—– পানিসম্পদ মন্ত্রী উজিরপুরে দুটি পরিবহনের মুখোমুখী সংঘর্ষ অস্ট্রেলিয়া বধ করে সিরিজ শুরু বাংলাদেশের

গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে উত্তাল বরিশাল

বরিশাল অফিস
  • আপডেট টাইম : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ৯১ বার

গাজায় ইসরাইলের চলমান গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধের ডাকে সাড়া দিয়েছে বরিশাল। এরই মধ্যে বেশ কিছু কর্মসূচী ঘোষণা করা হয়েছে। বন্ধের ঘোষণা দিয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান।

এদিকে এ কর্মসূচীর অংশ হিসেবে সকাল ১০ টায় বরিশাল নগরীর টাউন হলের সামনে গণহত্যার প্রতিবাদে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচী করে বরিশালে ছাত্র জনতা। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মার্চ ফর প্যালেস্টাইন কর্মসূচী শুরু করে তারা। এ সময় মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিণ করে আবার টাউন হলে এসে শেষ হয়।

এছাড়া বিকেলে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামি আন্দোলন বাংলাদেশ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল।

দ্য ন্যাশনাল এন্ড ইসলামিক ফোর্সেস ইন প্যালেস্টাইন এর ডাকা বিশ্বজুড়ে সর্বাত্মক অবরোধে সাড়া দিয়ে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, সরকারী আলেকান্দা কলেজ, অমৃত লাল দে কলেজ সহ বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকল ক্লাস ও পরীক্ষা অংশগ্রহণ করবে না বলে জানিয়েছেন।

এ সময় কর্মসূচীতে অংশগ্রহনকারীরা গণহত্যা বন্ধে দ্রুত যাতে জাতিসংঘ সহ সংশ্লিষ্টরা যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন সেই দাবি জানান ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com