বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

দিনাজপুরে ম্যারাথন প্রতিযোগিতায় দ্বিতীয় হাবিপ্রবির শিক্ষার্থী আসিফ 

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৪ বার
নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে দিনাজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ উপলক্ষ্যে মিনি ম্যারাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে গোর-এ-শহিদ বড় মাঠ থেকে শুরু হয়ে জাতীয় উদ্যান রামসাগরে গিয়ে ম্যারাথন প্রতিযোগিতাটি শেষ হয়।
প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২২ ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন (আসিফ)। তিনি নির্ধারিত দশ কিলোমিটার পথ ৩১ মিনিটে শেষ করেন।
উক্ত প্রতিযোগিতায় হাবিপ্রবির ২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আব্দুল্লাহ আল মামুন ছাড়াও ষষ্ঠ স্থান অর্জন করেন মার্কেটিং বিভাগের শেখ ফরিদ এবং নবম স্থান অর্জন করেন কৃষি অনুষদের ১৭ ব্যাচের শিক্ষার্থী মনোতোষ কুজুর। এছাড়া দশ জনের অধিক শিক্ষার্থী সেরা পঞ্চাশে স্থান লাভ করেন ।
ম্যারাথন প্রতিযোগিতা শেষে সেখানে অংশগ্রহণ করা হাবিপ্রবির শিক্ষার্থীরা শরীর চর্চা শিক্ষা বিভাগের পরিচালক মো. মাহবুব উল হাসানকে সাথে নিয়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা’র সাথে সাক্ষাৎ করেন। এ সময় ভাইস-চ্যান্সেলর মহোদয় বলেন, শিক্ষার্থীদের এসব অর্জন আমাদেরকে গর্বিত করে। পড়াশুনার পাশাপাশি শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিকাশে এ ধরণের কর্মকান্ডের সাথে বেশি বেশি জড়িত হতে হবে। এক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com