বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

কুয়েটে হামলার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ মিছিল 

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০১ বার
কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)  বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৮ই ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় প্রধান ফটকে এসে বিক্ষোভ মিছিলটি শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা “আবু সাঈদ মুগ্ধ, শেষ হয় নি যুদ্ধ, শিক্ষা-সন্ত্রাস, একসাথে চলে না, যে হাতে ছাত্র মারে, সেই হাত ভেঙে দাও, এ্যাকশন টু এ্যাকশন,ডাইরেক্ট এ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে, ডাইরেক্ট এ্যাকশন, ছাত্রজনতার এ্যাকশন, ডাইরেক্ট এ্যাকশন, কুয়েট তোমার ভয় নাই, জুলাই-আগস্ট ভুলি নাই, কুয়েটে যখন রক্ত ঝরে, ওয়াসিম তোমায় মনে পড়ে, রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়, কুয়েটে হামলা কেন, প্রশাসন জবাব চাই, আমার ভাইকে মারল কেন, প্রশাসন জবাব চাই, এই লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই, অন্যায়ের বিরুদ্ধে , লড়াই হবে একসাথে,সন্ত্রাসীদের বিরুদ্ধে, লড়াই হবে একসাথে ” স্লোগান দিতে থাকেন।
বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, “আপনারা দেখেছেন কুয়েটে ছাত্রদলের পৃষ্ঠপোষকতায় বহিরাগতরা হামলা করেছেন। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ৷ আমরা  ৫ই আগষ্টের আগে যে লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি ছিলো আর সেই লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি চাই না। আমরা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে কোনো দলের রাজনীতি বাস্তবায়নের জন্য আসিনি। বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি চলবে ছাত্রদের অধিকার বাস্তবায়নের জন্য কোনো দলের জন্য না।
তারা আরও বলেন, “আজকে কুয়েটে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রদলের একটি অংশ হামলা চালিয়েছে । ছাত্রদলের কিছু নেতা নিজেদের রাজনৈতিক প্রভাব বিস্তারের জন্য সন্ত্রাসীদের লালন পালন করে থাকেন। আমরা ইদানিং দেখতে পাচ্ছি তৎকালীন সময়ে ক্যাম্পাসগুলোতে যে আদু ভাইয়ের রাজনীতি চালু ছিলো, সেই রাজনীতি আবারো বিশ্ববিদ্যালয়গুলোতে দেখতে পাচ্ছি। আমরা ১৬ বছরের স্বৈরাচারকে বিদায় দিতে পেরেছি, তেমনি আপনাদেরকেও ১৫ মিনিটে আমরা বিদায় করতে দ্বিতীয়বার ভাববো না। আগামী দিনের সকল সন্ত্রাসী কর্মকান্ডরোধে আমরা ছাত্রজনতা একতাবদ্ধ আছি এবং আগামীতেও থাকবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com