মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বাবুগঞ্জে পানিতে ডুবে যুবকের মৃত্যু, পরিবারের পাশে জামায়াত নেতৃবৃন্দ বরিশালে নিখোঁজ অটোরিকশা চালকের বস্তাবন্দি লাশ উদ্ধার বরিশালে চিকিৎসকের অবহেলায় মৃত রোগীর মরদেহ কবরে রাখার আগেই স্বজনদের নামে মিথ্যা অভিযোগে মামলা আওয়ামী দোসরদের দুপুরে হুমকি, বিকেলে হত্যার উদ্দেশ্যে হামলা মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন বরিশাল জিলা স্কুলে বিএমপিতে ৬৬ কেজি গাঁজা উদ্ধার উচ্চশিক্ষার সংকট নিরসনে অংশীজন সংলাপ করবে ইউজিসি এবছর বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদি হজ ও উমরাহ মন্ত্রী ঘৃণ্য অপরাধের ক্ষেত্রেও ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : আইনমন্ত্রী মানুষ যেন এক বছরের মধ্যে ঝিলমিল প্রকল্পে বাড়ি ঘর করতে পারেন, সেই সুবিধা করে দিতে কাজ করছি – গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

হাবিপ্রবি ছাত্রদলের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০১ বার

মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রদল। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তারা এ কর্মসূচি পালন করে।

ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে শিক্ষাপ্রতিষ্ঠান সমূহে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক সংঘটিত সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এবং জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভুমিকা পালনকারীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিতে তারা এ কর্মসূচি পালন করে।
এসময় হাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বার্নার্ড পলাশ বলেন, ‘যারা অপরাজনীতির সাথে জড়িত এবং ফ্যাসিস্ট আমলের যারা এখনো মাথাচাড়া দিয়ে রয়েছে তাদের প্রতিরোধ করবে ছাত্রদল। একইসাথে জুলাই গণঅভ্যুত্থানে যারা সরাসরি হামলার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।
পরে আহ্বায়ক বার্নার্ড পলাশের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এক সংক্ষিপ্ত  র-্যালী বের হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়। হাবিপ্রবি ছাত্রদলের সদস্য সচিব ফরহাদ ইসলাম সহ শতাধিক নেতাকর্মী এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com