বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

আন্ত:বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটিতে হাবিপ্রবির তিন কর্মচারী

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ১১৩ বার
বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশনের (বাআজাকফ) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটিতে নির্বাচিত হয়েছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তিনজন কর্মচারী।
প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটিতে যুগ্ম সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন হাবিপ্রবির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের মোঃ আব্দুল হাকিম লেবু এবং দুইজন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে কৃষি সম্প্রসারণ বিভাগের মো. নুর জামান ও হিসাব শাখার মোঃ জিল্লুর রহমান।
গত ২ জানুয়ারি (বৃহস্পতিবার) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী কর্মচারী ফেডারেশন (বাআজাকফ)-এর প্রতিষ্ঠাকালীণ নবনির্বাচিত কেন্দ্রিয় আহ্বায়ক কমিটি।
সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহবায়ক মো. হাসানুজ্জামান ও সদস্য সচিব মো. ফিরোজুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, নির্বাচিত যুগ্ম সদস্য সচিব মো. আবদুল হাকিম লেবু হাবিপ্রবি জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
সদস্য নুর জামান হাবিপ্রবি জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং মো. জিল্লুর রহমান হাবিপ্রবি জাতীয়তাবাদী কর্মচারী পরিষদের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com