বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমারঃ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বরিশালের পুকুর ও খাল হতে পারে ভবিষ্যৎ স্মৃতি জাপানে শক্তিশালী ভূমিকম্পে বিস্ফোরণ-ধস-আগুন, বহু হতাহতের আশঙ্কা জনগনের ওপরে যারা ক্ষমতা প্রদর্শন করবে তারা দলের শত্রু : তথ্যমন্ত্রী ফিলিস্তিনের সেই কিশোরীকে স্পেনের প্রধানমন্ত্রীর আবেগঘন বার্তা বরিশাল রেড ক্রিসেন্টে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ বরিশালে নিষিদ্ধ সংগঠনের নেত্রীর গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ আন্দোলনে সমর্থন দেয়ার পরদিনই ছাত্রদের ঘরে ফেরার বার্তা সালমান খানের পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

বরিশালের হত্যা মামলার এজাহারভুক্ত সকল আসামি গ্রেফতার-ডিসি রুনা লায়লা

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১৩২ বার

বরিশাল সদর উপজেলার চর আবদানি গ্রামে মোঃ আনিসুর রহমান হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ।

আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা।

তিনি জানান, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর চর আবদানি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।

এসময় মামলার প্রধান আসামি আলভী একই এলাকার আনিসুর রহমানকে ছুরি আঘাত করে।

এতে সে গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আনিসুর রহমান মারা যায়।

এ ঘটনায় আনিসুর রহমানের স্ত্রী বাদী হয়ে তিনজনকে আসামি হয়ে করে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন।

মামলায় একজনকে আটক করা গেলে বাকি দুইজন নওগায় পলাতক ছিলো। এরপর গত ১৯ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশ নওগাঁয় অভিযান চালিয়ে আলভী ও ঝুমুরকে গ্রেফতার করে।

এসময় তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহারিত একটু চাকু সহ আলামত জব্দ করে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com